আন্তর্জাতিক ডেস্ক : বাইডেন জমানায় ইজরায়েলের বহু প্রকল্প আটকে রাখা হয়েছিল।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রকল্প গুলোকে এক এক করে পরিস্কার করছেন। এবার ইজরায়েলকে ২৪ হাজার অ্যাসাল্ট রাইফেল দিতে পারে ট্রাম্প প্রশাসন।এই নিয়ে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইজরায়েলে ২৪ হাজার অ্যাসাল্ট রাইফেল সরবরাহের ওপর প্রাক্তন মার্কিন বিদেশ মন্ত্রী ব্লিকেনের স্থগিতাদেশ তুলে নিতে পারেন।
২০২৩ সালের অক্টোবরে ইজরায়েল তিন কিস্তিতে ৩৪ মিলিয়ন ডলারের ২৪ হাজার অ্যাসাল্ট রাইফেল অর্ডার করেছিল।তবে প্রাক্তন বিদেশ মন্ত্রী ব্লিঙ্কেন মার্কিন বিদেশ দপ্তরকে অস্ত্রের চালান সরবরাহ না করার নির্দেশ দিয়েছিলেন।
তৎকালীন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা আশঙ্কা করেছিলেন, রাইফেলগুলো অধিকৃত পশ্চিম তীরে ইজরায়েলি বসতি স্থাপনকারী দখলদারদের হাতে চলে যেতে পারে অথবা ইজরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় এগুলো ব্যবহার করতে পারে। তাই এই রাইফেলগুলো স্থগিত রেখেছিলেন প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী ব্লিকেন।
আরও পড়ুন : ইজরায়েলকে মারণঘাতী ২০০০ পাউন্ড বোমা দিচ্ছে আমেরিকা
উল্লেখ্য, এর আগে আমেরিকা প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলকে ২০০০ পাউন্ড বোমা দেওয়ার বিষয়টি আটকে রেখেছিল। বিষয়টি স্থগিত করে রাখা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি খতিয়ে দেখার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। এই নিয়ে নিজের সামাজিক মাধ্যমে ট্রাম্প জানিয়েছিলেন, ‘এমন অনেক জিনিস, যা ইজরায়েল চেয়েছিল, অর্থও দিয়েছিল, কিন্তু বাইডেন সরবরাহ করেননি। সেগুলো এখন দেওয়ার পরিকল্পনা চলছে।’