Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শক্তিশালী ভূমিকম্পের পরে জাপানে আছড়ে পড়ল সুনামি

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার ফের কেঁপেছে জাপানের মাটি। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৫। ভূমিকম্পের প্রভাবে এবার প্রবল জলচ্ছ্বাস দেখা দিল জাপানের ইশিকাওয়া প্রদেশের ওয়াজিমা শহরে। ১.২ মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে বলে খবর। আরও বড় জলচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে বলে জাপানের আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

জাপানের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, জাপানের নোটো এলাকায় পাঁচ মিটার উচ্চতার সুনামি আসতে পারে। উল্লেখ্য, এই নোটো প্রদেশটি জাপানের হনসু দ্বীপের সমুদ্রতীরবর্তী এলাকায় অবস্থিত। জানা যাচ্ছে, এই নোটো এলাকাতেই একাধিকবার কম্পন অনুভূত হয়। ইতিমধ্যে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, জাপানের উপকূলবর্তী যে এলাকায় কম্পন অনুভূত হয়, সেখান থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি আসতে পারে। সুনামি সেন্টারের সেই সতর্কবার্তার পরই এই প্রথম ইশিকাওয়া প্রদেশের ওজিয়ামা শহরে সুনামির ঢেউ আছড়ে পডল।

ইতিমধ্যে জাপানের আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় জানানো হয়েছে. যেহেতু পাঁচ মিটার পর্যন্ত উচ্চতার জলচ্ছ্বাস আসতে পারে, তাই নোটো এলাকার মানুষ যেন যত দ্রুত সম্ভব উঁচু কোনও জায়গায় চলে যান।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালের মার্চ মাস ভয়াবহ ভূমিকম্প হয়েছিল জাপানে। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৯। ভূমিকম্পের ফলে প্রবল জলচ্ছ্বাসের সৃষ্টি হয়েছিল। প্রবল জলচ্ছ্বাসের কারণে মৃত্যু হয়েছিল ১৮ হাজার ৫০০ জনের। ফলে যাতে সুনামির কারণে প্রচুর মানুষ প্রাণ না হারায়, সেজন্য আগেভাগেই সতর্ক করে দিল জাপানের আবহাওয়া দফতর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জ, কম্পাঙ্ক ৬.৫, নেই সুনামি সতর্কতা

নীরব ইতিহাস, পারমাণবিক বোমার আঘাতে আজও বিধ্বস্ত পৃথিবীর বহু স্থান

পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে আরও পাগলা কুকুরের জন্ম হবে: অভিষেক

টোকিওতে বিপ্লবী রাসবিহারি বসুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন অভিষেকের

জাপানের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা সংসদের প্রতিনিধি দলের, গান্ধিমূর্তিতে শ্রদ্ধা

বিশ্ব জুড়ে হইচই, জাপানে সমুদ্রগর্ভে মিলল ১২ হাজার বছরের প্রাচীন পিরামিড

ফের কেঁপে উঠল মায়ানমারের মাটি, ফিরল ভয়ঙ্কর স্মৃতি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00