Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিকসের ‘আমেরিকাবিরোধী’ নীতির সঙ্গে যুক্ত হলে আরও ১০ শতাংশ কর! ঘোষণা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : যে দেশগুলো ব্রিকসের মার্কিন বিরোধী নীতির সঙ্গে যুক্ত থাকবে মার্কিনপণ্যে তাদের আরও অতিরিক্ত কর দিতে হবে। সোমবার সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  মার্কিন প্রসেডেন্ট জানিয়েছেন, অতিরিক্ত আরও ১০ শতাংশ কর দিতে হবে। তিনি আরও বলেছেন, সোমবারই সেই দেশগুলো সমস্ত কাগজ পেয়ে যাবে। বাণিজ্যচুক্তির ক্ষেত্রে কোন দেশের ক্ষেত্রে কত কর দিতে হবে, তা নিয়ে কাগজ দেওয়া হবে। তবে কোনও দেশ সেটি চুক্তির নথি হিসেবে পাবে, আবার কোনও দেশ সেটি শুল্কের চিঠি হিসেবে পাবে।

ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য বর্তমানে ব্রাজিলে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রাজিলের রিওতে চলছে এই আন্তর্জাতিক ব্রিকস সম্মেলন। ভারতের পাশাপাশি এই সম্মেলনে রয়েছে চিন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকাও। এই জোটে পরে যোগ দিয়েছে, সংযুক্ত আবর আমীরশাহী, ইরান, ইথিওপিয়া, মিশর ও ইন্দোনেশিয়া। মোদি ব্রাজিলে ব্রিকস সম্মেলনে হাজির থাকার মধ্যেই এমন ঘোষণা করেছেন ট্রাম্প।

রিও ডি জেনেরিও তে চলমান ব্রিকস সম্মেলনে কথা হয়েছে একাধিক বিষয়ে। সেখানে উঠে এসেছে পহেলগাঁও জঙ্গি হামলা থেকে ইরান হামলার কথা। এই সকল আলোচনা চলার পরেই মার্কিন প্রেসিডেন্ট অতিরিক্ত ১০ শতাংশ কর চাপানোর কথা জানিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে তিনি বলেছেন,  যে দেশগুলো ব্রিকসের মার্কিন বিরোধী নীতির সঙ্গে যুক্ত থাকবে মার্কিনপণ্যে তাদের আরও অতিরিক্ত ১০ শতাংশ কর দিতে হবে।  এই ঘটনার ব্যতিক্রম হবে না।  তবে শুল্ক চিছি বা চুক্তিপ্তর হিসেবে সেটি দেশগুলোর কাছে সময় মতো পৌঁছে যাবে।

ব্রিকস গঠন হয়েছিল ২০০৯ সালে। সেই সময় এই গ্রুপে যুক্ত ছিল ভারত, রাশিয়া, ব্রাজিল, চিন। পরে দক্ষিণ আফ্রিকাকে যোগ করা হয়। গত বছর মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইরান এরসঙ্গে যুক্ত হয়। ব্রিকসের মঞ্চে নাম করে পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি বলেছেন, ভারত সন্ত্রাসের শিকার হচ্ছে। পাকিস্তান সেই সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। পহেলগাঁও নিয়ে বিবৃতি এসেছে। রাষ্ট্রপুঞ্জের তালিকায় থাকা সকলকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরান হামলারও নিন্দা করা হয়েছে।

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00