ট্রাম্পের নতুন অর্থমন্ত্রী, কে এই স্কট ব্যাসেন্ট?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্প পরবর্তী প্রশাসনের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট ব্যাসেন্ট। আমেরিকার করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নেতৃত্ব দেবেন তিনি। শুক্রবার অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করেন ট্রাম্প।

নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান,‘বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে সম্মাননার সঙ্গে দায়িত্ব দেওয়া হচ্ছে।’

এই নিয়ে ট্রাম্প আরও জানান, ‘স্কট আমেরিকা ফার্স্ট এজেন্ডার রিপাবলিকানদের বহু দিন ধরে সমর্থন করে আসছে। আমার নীতিগুলোকেও সমর্থন করেন স্কট। আমার মনে হয়, সঠিক লোককেই দায়িত্ব দিয়েছি। তিনি অন্যায্য বাণিজ্য বন্ধ করবেন এবং আমেরিকাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।’

স্কট ব্যাসেন্ট একজন মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিটে’র স্বনামধন্য বিনিয়োগকারী। একসময় তিনি হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের জন্য কাজ করেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন স্কট।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল পরিমানে ভোটে জয়লাভ পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চলেছেন তিনি। এরই মধ্যে ট্রাম্প শুরু করেছেন মন্ত্রিসভা গঠনের কাজ। এরই ধারাবাহিকতায় নতুন অর্থমন্ত্রী হিসেবে স্কট ব্যাসেন্টকে বেছে নিলেন তিনি।

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]