গুলিতে নিহত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বিমা সংস্থার প্রধান, হামলাকারীর খোঁজে তল্লাশি!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হামলাকারীর গুলিতে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’–এর প্রধান ব্রায়ান থম্পসন।  নিউইয়র্ক পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় গতকাল বুধবার ভোরের দিকে ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ সময় পেছন থেকে ব্রায়ানকে গুলি করা হয়। তাঁর শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে।

ব্রায়ানের মৃত্যুর পরেই হামলাকারীর সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ব্রায়ানের ওপর হামলা করার কিছু আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা যায়।  ওই কফি শপের নিরাপত্তা ক্যামেরা থেকে সন্দেহভাজন হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়েছে। সেখান থেকেই পুলিশ জানতে পারে যে, সন্দেহভাজন হামলাকারী কালো হুডি (টুপিযুক্ত জ্যাকেট) পরা ছিলেন। পিঠে ছিল কালো রঙের ব্যাগ। গুলি করার পর তিনি পালিয়ে যান। এরপর তাকে নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় ই–বাইক চালাতে দেখা গেছে বলেই পুলিশ সূত্রে খবর। অন্যদিকে, ব্রায়ান থম্পসনের স্ত্রী পলেট থম্পসন দাবি করেন,  মৃত্যুর আগে ব্রায়ান তাঁকে জানিয়েচ্ছিলেন যে, কিছুদিন ধরেই ব্রায়ানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। যদিও এই বিষয়ে বিশদে কিছুই জানাননি তিনি। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ার। এই প্রতিষ্ঠানটির প্রধান ব্রায়ান থম্পসন থাকেন মিনেসোটায়।  ২০০৪ সাল থেকে স্বাস্থ্যবিমা খাতে কাজ করছিলেন তিনি। ৫০ বছর বয়সী ব্রায়ান ২০২১ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হন। একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে তিনি নিউইয়র্কে এসেছিলেন। আর নিউইয়র্কে এসে মৃত্যুর খবরে হতাশ তাঁর অনুরাগীরা।

তৃতীয় সন্তানের মুখ দেখে যেতে পারলেন না নিউইয়র্কে বন্দুকবাজের গুলিতে হত পুলিশকর্মী দিদারুল

এ কী কাণ্ড! মাঝ-আকাশে শিশুদের সামনে মুখমৈথুন দম্পতির, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুগল

মার্কিন যুক্তরাষ্ট্রে দোকানে ঢুকে গুলিতে ঝাঁঝরা করা হল ভারতীয় বাবা-মেয়েকে

পাকিস্তান-সহ ৪৩ দেশের নাগরিকদের জন্য No-Entry বোর্ড ঝোলালেন ট্রাম্প

মাস্কের পায়ে পড়েও লাভ হল না, ফের বাংলাদেশের আর্থিক অনুদান বাতিল

নিমেষে শত্রুদের ধুলিসাৎ করবে, খুব শীঘ্রই ‘আয়রন ডোম’ বানাতে চান ট্রাম্প

বাংলার সংস্কৃতির ছোঁয়া মার্কিন মুলুকেও, নিউইয়র্ক অঙ্গরাজ্যে স্বীকৃতি পেল ‘বাংলা নববর্ষ’

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলে মৃতের সংখা বেড়ে ১০, লুটপাট রুখতে জারি কার্ফু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]