Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাস্কের পায়ে পড়েও লাভ হল না, ফের বাংলাদেশের আর্থিক অনুদান বাতিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করল ট্রাম্প প্রশাসন।বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির তরফে এই খবর ঘোষণা করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকার নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে।এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে আমেরিকা।

ইলন মাস্কের ডিপার্টেমন্ট ডিওজিই এর তরফে জানানো হয়েছে, মোজাম্বিকের জন্য ১০ মিলিয়ন ডলার, কম্বোডিয়ার জন্য ২.৩ মিলিয়ন ডলার, সার্বিয়ার জন্য ১৪ মিলিয়ন ডলার, মলদোভায় ২২ মিলিয়ন ডলার, নেপালে দুটি উদ্যোগে ৩৯ মিলিয়ন ডলার এবং মালিতে ১৪ মিলিয়ন ডলারের প্রকল্প বাতিল করা হয়েছে।

এই নিয়ে ইলন মাস্ক অবশ্য সাফ জানিয়েছেন, ‘বাজেট কাটছাঁট করা অবশ্যই দরকার। নয়তো আমেরিকা দেউলিয়া হয়ে যাবে’।এই উদ্যোগটি প্রশাসনের পরিকল্পনা মত করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00