Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মার্কিন যুক্তরাষ্ট্রে দোকানে ঢুকে গুলিতে ঝাঁঝরা করা হল ভারতীয় বাবা-মেয়েকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে ২৪ বছর বয়সী এক ভারতীয় তরুণী এবং তাঁর ৫৬ বছর বয়সী বাবাকে গুলি করে হত্যা করল এক ব্যক্তি। ওই স্টোরে তাঁরা কর্মরত ছিলেন। বৃহস্পতিবার অ্যাকোম্যাক কাউন্টিতে দোকানটি খোলার কিছুক্ষণ পরেই এই গুলি চালানোর ঘটনা ঘটে।

জোড়া খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ জর্জ ফ্রেজিয়ার ডেভন ওয়ার্টন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। খবর অনুসারে, বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত ব্যক্তি মদ কিনতে দোকানে পৌঁছে জিজ্ঞাসা করে যে রাতে দোকানটি কেন বন্ধ ছিল। তারপরই বাবা-মেয়ের উপর গুলি চালায় জর্জ ফ্রেজিয়ার। বাবা প্রদীপ প্যাটেল ঘটনাস্থলেই মারা যান। মেয়ে ঊর্মি প্যাটেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হোলে সেখানে মৃত্যু হয় তাঁর। অভিযুক্ত জর্জ ফ্রেজিয়ার ডেভন ওয়ার্টনের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রী মার্ডার এবং অপরাধমূলক ও অস্ত্র আইন সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রদীপ প্যাটেল, তাঁর স্ত্রী হংসাবেন এবং মেয়ে ঊর্মি গুজরাটের মেহসানা জেলার বাসিন্দা। ছয় বছর আগে সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। প্রদীপ ও উর্মি নিজেদের সম্পর্কিত আত্মীয় পরেশ প্যাটেলের কনভেনিয়েন্স স্টোরে কাজ করতেন। সম্পর্কে ঊর্মি পরেশের তুতো ভাইয়ের স্ত্রী।

সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে হতবাক ও শোকগ্রস্ত পরেশ বলেন, “আমার খুড়তুতো ভাইয়ের স্ত্রী এবং তাঁর বাবা আজ সকালে কাজ করছিলেন। কেউ একজন এখানে এসে গুলি করে। আমি কী করব বুঝতে পারছি না।” প্রসঙ্গত, প্রদীপ প্যাটেল এবং হংসাবেনের আরও দুই মেয়ে রয়েছে। তাঁদের একজন কানাডায় থাকেন, অন্যজন আহমেদাবাদে। এই জোড়া খুনের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের হতবাক করেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00