Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুই দশক বাদে মাটি খুঁড়ে তোলা হল তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের সাধের গাড়ি

মার্কিন সেনাদের হাত থেকে বাঁচাতে পরে সেই টয়োটা করোলা গাড়িটিকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, কাবুল: ৯/১১ হামলার পরেই মার্কিন সেনাদের (US Army) চোখে ধুলো দিয়ে প্রিয় গাড়ি চেপেই পালিয়েছিলেন তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমর ( Mullah Omar)। মার্কিন সেনাদের হাত থেকে বাঁচাতে পরে সেই টয়োটা করোলা (Toyota Corolla) গাড়িটিকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল আফগানিস্তানের জাবুল প্রদেশের ( Zabul province ) এক গ্রামের বাগানে। দীর্ঘ দুই দশক বাদে এবার সেই গাড়িকেই মাটি খুঁড়ে উপরে তোলা হল। সংগঠনের প্রতিষ্ঠাতার ব্যবহৃত গাড়ি সাধারণ মানুষের দর্শনের জন্য দেশের জাতীয় জাদুঘরে (National museum) রাখার পরিকল্পনা নিয়েছে তালিবান নেতৃত্ব।

নব্বইয়ের দশকে মোল্লা ওমরের ( Mullah Omar) নেতৃত্বে কান্দাহারে (Kandahar) প্রথম গঠিত হয়েছিল তালিবান। তার পরে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ১৯৯৬ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল কট্টরপন্থী সংগঠনটি। কাবুলিওয়ালার দেশে চালু হয়েছিল কঠোর শরিয়তি আইন। তালিবানদের তাণ্ডবে গোটা দেশই জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল। ৯/১১ হামলার পরেই পরিস্থিতি বদলে যায়। কুখ্যাত সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হননি ওমর। ফলে আফগানিস্তানেই হামলা চালানোর রাস্তায় হাঁটেন ত‍ৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। আর তার পরেই মার্কিন সেনাদের হাত থেকে বাঁচতে প্রিয় গাড়ি টয়োটা করোলাতে চেপেই গোপন আস্তানায় চলে গিয়েছিলেন মোল্লা ওমর। আত্মগোপনে থাকাকালীনই ২০১৩ সালে মারা যান তিনি।

ওমরের জীবদ্দশাতেই প্রিয় গাড়িটিকে মার্কিন সেনাদের কাছ থেকে লুকিয়ে রাখতে জাবুল প্রদেশের এক বাগানকে বেছে নেওয়া হয়েছিল। ২০০১ সালে আবদুল জব্বার ওমারির নেতৃত্বে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল গাড়িটিকে। দেশে রাজনৈতিক পালাবদলের পরেই সংগঠনের প্রতিষ্ঠাতার গাড়িটি মাটি খুঁড়ে ফের প্রকাশ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল তালিবান নেতৃত্ব। সেই মতো চলতি সপ্তাহে ওই গাড়িটি মাটি খুঁড়ে উপরে তোলা হয়। জাবুলের তথ্য ও সংস্কৃতি অধিকর্তা রহমতুল্লা হাম্মাদ জানিয়েছেন, ‘দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে মাটির নিচে চাপা অবস্থায় থাকলেও গাড়িটি যথেষ্টই ভাল অবস্থায় রয়েছে।’

৬ জন অলরাউন্ডার নিয়ে এশিয়া কাপের জন্য তৈরি আফগানিস্তান

পাকিস্তান-সহ ৪৩ দেশের নাগরিকদের জন্য No-Entry বোর্ড ঝোলালেন ট্রাম্প

নাশকতা ঠেকাতে আফগান-পাকিস্তানিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করছে আমেরিকা

শুরু হবে হাড্ডাহাড্ডি লড়াই,চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান

চ্যাম্পিয়নস ট্রফির আগেই জোর ধাক্কা, চোটের কারণে ছিটকে গেলেন আফগান স্পিনার

১২১ ম্যাচ কম খেলেই ব্রাভোর রেকর্ড ভেঙে চুরমার, শিরোনামে রশিদ খান

‘পাতাল থেকে ধরে আনব’ তালেবানের শীর্ষ নেতাদের ধরতে বড় পুরস্কার ঘোষণা করবে আমেরিকা

গলায় নরম সুর, ট্রাম্পের শফথ নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে দুই মার্কিন বন্দিকে মুক্তি দিল তালেবান সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00