Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পাতাল থেকে ধরে আনব’ তালেবানের শীর্ষ নেতাদের ধরতে বড় পুরস্কার ঘোষণা করবে আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বরাবরই তালিবান সরকারের সঙ্গে সাপে নেউলের সম্পর্ক আমেরিকার। বহু মার্কিন বন্দিদের নিজেদের হেফাজতে রেখেছে তালিবান। এবার চোখ রাঙালেন মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও। জানালেন বন্দিদের ফিরিয়ে না দিলে পরিণতি ভাল হবে না। একইসঙ্গে তিনি জানান, তালিবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে আমেরিকা বড় পুরস্কার ঘোষণা করবে।

এই নিয়ে মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও জানান, ‘এত দিন যা জানা গিয়েছিল, তার চেয়ে অনেক বেশি মার্কিনকে তালেবান বন্দি করে রেখেছে বলে শোনা যাচ্ছে। তা যদি সত্যি হয়, তবে তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে আমেরিকা অনেক বড় পুরস্কার ঘোষণা করবে।যেখানেই লুকিয়ে থাকুক সামনে আনতে বাধ্য করবে আমেরিকা।’

কিন্তু তালিবানদের হাতে ঠিক কতজন আমেরিকান বন্দি রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায় নি। এই নিয়ে দু পক্ষই কোন মন্তব্য করে নি। এর আগে গত সপ্তাহে কাবুল প্রশাসন থেকে বলা হয়, আফগানিস্তানে বন্দী দুই আমেরিকানকে মুক্তি দেওয়ার বিনিময়ে আমেরিকা সে দেশে সাজাপ্রাপ্ত এক আফগানকে মুক্তি দিয়েছে। মাদক পাচার ও চরমপন্থী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমেরিকার একটি আদালত ওই আফগানকে দোষী সাব্যস্ত করেছিল।

সম্প্রতি ট্রাম্প জমানা আসতেই আফগানিস্তানের তালিবান সরকারের গলায় নরম সুর শোনা গিয়েছে। শোনা গিয়েছে সম্প্রতির আওয়াজ। এর আগেই দুই মার্কিন বন্দিকে মুক্তি দিয়েছিল তালিবান সরকার। এতে অবশ্য মন গলে নি আমেরিকার। আমেরিকার তরফে বলা হয়েছিল মার্কিন সকল পণবন্দিদের মুক্তি দিতে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00