Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গলায় নরম সুর, ট্রাম্পের শফথ নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে দুই মার্কিন বন্দিকে মুক্তি দিল তালেবান সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  সদ্যই আমেরিকার কূর্সীতে বসেছেন ট্রাম্প। আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে সোমবার ভাইস-প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন জেডি ভান্স। এরমধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ সহ মধ্যপ্রাচ্যে ইজরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা চালাবেন বলেও প্রতিশ্রুতিও দিয়ে ফেলেছেন নয়া প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প জমানা আসতেই আফগানিস্তানের তালিবান সরকারের গলায় নরম সুর শোনা গেল। শোনা গেল সম্প্রতির আওয়াজ। এর মধ্যেই দুই মার্কিন বন্দিকে মুক্তি দিল তালিবান সরকার।

এই নিয়ে তালিবান সরকার জানান, আমেরিকার হেফাজতে বন্দি আফগান নাগরিকদেরও মুক্তি দিয়েছে আমেরিকা। আফগানিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ‘আমরা মনে করি দুই দেশের আলোচনার মাধ্যমে সমাধান বের করা সম্ভব। কাতার (মধ্যস্তাকারী দেশ) এখানে মাধ্যম হিসেবে দারুণ কাজ করেছে। তাই কাতারকে ধন্যবাদ জানাই।’

উল্লেখ্য, বরাবরই তালিবান ও পশ্চিমা দেশগুলির মধ্যে বিদ্বেষ দেখা যায়। মেয়েদের প্রতি অধিকার খর্ব করায় তালিবান শাসকদের কটু চোখে দেখে আমেরিকা। বাইডেনের আমলেও এর ব্যতিক্রম হয় নি। এখন দেখার বিষয় ট্রাম্প জমানায় দুই দেশের মধ্যে সম্পর্ক কতটা মজবুত হয়। এদিকে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শফথ নেওয়ার পর মার্কিনদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

লস অ্যাঞ্জেলসের রাস্তায় মার্শাল আর্ট দেখাতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতীয়

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00