Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাশকতা ঠেকাতে আফগান-পাকিস্তানিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করছে আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিষেধাজ্ঞা বাস্তবায়িত হলে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের মার্কিন মুলুকে পা রাখতে দেবেন না ট্রাম্প।আগামী সপ্তাহেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। মার্কিন গোপন সূত্র জানাচ্ছে, এই নিষেধাজ্ঞার তালিকায় অন্যান্য দেশও থাকতে পারে।তবে কোন দেশ ট্রাম্পের নয়া নীতির কোপে পড়বে তা এখনও জানা যায় নি। আগামী সপ্তাহের তা দিনের আলোর মত পরিস্কার হয়ে যাবে।

২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম আমেরিকার কূর্সিতে বসেন। ইতিহাস বলছে তার প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ফের ২০২৫ সালের জানুয়ারিতে আমেরিকার কূর্সিতে বসে শফথ নেন ট্রাম্প। বিশ্লেষকেরা জানাচ্ছেন, ট্রাম্পের নতুন এই সিদ্ধান্ত প্রথম মেয়াদের মতই হতে পারে। ফের সিদ্ধান্তের পুনরাবৃত্তি হতে চলেছে। তবে সময় বদলেছে। আগের তুলনায় এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে কোন দেশে ট্রাম্প কোপ বসাবেন তা বোঝা মুশকিল।

উল্লেখ্য,গত ২০ জানুয়ারি একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প প্রশাসন। যে কোন বিদেশি নাগরিকের জন্য আমেরিকায় প্রবেশের জন্য সহজ পথ খোলা নেই। সম্প্রতি ট্রাম্প অভিবাসন নীতিও বাস্তবায়িত করেছেন। তার দাবি আমেরিকা সুরক্ষার জন্য এসব করছেন তিনি। গত ২০ জানুয়ারির আদেশে ট্রাম্প মন্ত্রিপরিষদের সদস্যদের নির্দেশ দেন একটি ভ্রমণ তালিকা বের করার। যাদের আমেরিকা ভ্রমণ আংশিক ও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সময়সীমাও বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। আগামী ১২ মার্চের মধ্যে সেই তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00