২৪ বছর পরে উত্তর কোরিয়া সফরে পুতিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দুইদিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। মঙ্গলবার (১৮ জুন) তিনি পিয়ংইয়ংয়ে পৌঁছোবেন। ২৪ বছর পর রাশিয়ার প্রথম কোনো প্রেসিডেন্টের এই উত্তর কোরিয়া সফর। এর আগে দুই দশক ধরে উত্তর কোরিয়া সফর করে নি কেউই। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহের মধ্যে এই সফর খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। যদিও পুতিনের কার্যালয় আগেই জানিয়েছিল যেকোনো সময় উত্তর কোরিয়া সফর করার সম্ভাবনা রয়েছে তাঁর।

পুতিন আশা করছে যে এই সাক্ষাৎকারে দুই দেশের মধ্যে সামরিক অবস্থান আরও শক্তিশালি হবে। জানা গেছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকের করতে পিয়ংইয়ং যাচ্ছেন পুতিন। ইতিমধ্যেই উত্তর কোরিয়ার রাস্তাগুলো সাজানো শুরু হয়ে গিয়েছে। সেগুলোকে সাজানো হয়েছে রাশিয়ার পতাকা দিয়ে। পিয়ংইয়ং এর একটি ভবনে ব্যানার টাঙানো হয়েছে। এবং তাতে লেখা আছে ‘ আমরা রাশিয়ার প্রেসিডেন্টকে আন্তরিকভাবে স্বাগত জানাই। ’

এই সফর নিয়ে পুতিন জানিয়েছেন, পশ্চিমা দেশের নিয়ন্ত্রণে থাকবে না। রাশিয়া এবং উত্তর কোরিয়া যৌথভাবে পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার বিরোধিতা করেন। যদিও তিনি সদ্যই উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের সঙ্গে যু্দ্ধে রাশিয়াকে সমর্থন এবং করার জন্য।এই সফরে পুতিন দুই দিন উত্তর কোরিয়ায় অবস্থান করবেন। এই সফরের পরেই আরও দুইদিনের সফরে ভিয়েতনাম যাবেন রুশ প্রেসিডেন্ট।

উল্লেখ্য, সর্বশেষ উত্তর কোরিয়ায় সফর করেছিলেন পুতিন ২০০০ সালে। সেইসময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন কিম জং ইল। তিনি ছিলেন বতর্মান প্রেসিডেন্ট কিম জং উনের বাবা। তবে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন পুতিনের এই সফরে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হবে।

ইরানকে পরমাণু কর্মসূচিতে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া, জানালেন পুতিন

নিয়মিত যোগাযোগ রাখেন পুতিন ও মাস্ক,শত্রু দেশকে নিয়ে চিন্তায় ওয়াশিংটন

‘পুতিন সহজেই ট্রাম্পকে কবজা করবে’ ইউক্রেন যুদ্ধ নিয়ে কী বললেন কমলা ?

গ্রেফতারি পরোয়ানা থাকা স্বত্তেও পুতিনকে স্বাগত জানালো মঙ্গোলিয়া

রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক চুক্তিতে চিনের সঙ্গে দ্বন্দ্ব বাড়বে : মার্কিন কর্মকর্তা

উত্তর কোরিয়ার পর এবার ভিয়েতনাম সফরে পুতিন

রাশিয়া ও উত্তর কোরিয়ার অংশীদারিত্ব চুক্তিতে তৃতীয় কোন দেশের সঙ্গে লেনদেন থাকবে না

পুতিনের জন্য জমকালো আয়োজনের পাশাপাশি অংশীদারত্ব চুক্তি সই কিমের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]