নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ‘জেল বন্দি’ ইমরান খান

Share:

নিজস্ব প্রতিনিধি :নোবেল শান্তি পুরস্কারের জন্য কারাবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মনোনীত করা হল।শাসন এবং মানবাধিকারের প্রচেষ্টার কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।শনিবার(২৯ মার্চ)ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স(পিডব্লিউএ)-এর সদস্যরা এই খবর ঘোষণা করেন। যা শুনে খুশিতে ডগমগ ইমরান খানের সমর্থকেরা।

এই নিয়ে সামাজিক মাধ্যম দেওয়া এক পোস্টে পার্টিয়েট সেন্ট্রাম জানিয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি।’

প্রসঙ্গত এর আগে, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ২০১৯ সালেও ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছে। গত জানুয়ারিতে, কর্তৃত্বের অপব্যবহার এবং দুর্নীতি সম্পর্কিত একটি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তিনি শুধু পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বা পিটিআই পার্টির নেতাই নন, তিনি পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। ইমরানের স্ত্রী বুশরা বিবিকেও দুর্নীতি মামলায় দোষী হিসাবে চিহ্নিত করেছিল পাক আদালত। তাঁর সাত বছরের জেল হয়েছিল। পাশাপাশি ইমরানের ১০ লক্ষ এবং বুশরার ৫ লক্ষ পাকিস্তানি রুপিও জরিমানা করা হয়েছিল।যদিও পাক সু্প্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আটা বন্দিয়াল ২০২৩ সালের মে মাসে এই মামলায় আদালত চত্বর থেকে ইমরানের গ্রেফতারিকে ‘অবৈধ’ বলেছিলেন। এর পরে লাহৌর হাই কোর্ট ইমরানের জামিনের আর্জিও মঞ্জুর করেছিল। কিন্তু রাষ্ট্রদ্রোহ-সহ একাধিক মামলায় অভিযুক্ত পিটিআই প্রধান জেল থেকে এখনও মুক্তি পাননি।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]