আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে দফায় দফায় বিমান হামলা চালাল পাকিস্তান। এতে মহিলা ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায়।
মঙ্গলবার(২৪ ডিসেম্বর)পাকিস্তানি সামরিক বাহিনী দফায় দফায় ৭ টি গ্রাম লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালিয়েছে। এতে মহিলা ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই হামলায় একটি পরিবারের ৫ সদস্য নিহত হন। প্রতক্ষদর্শীরা জানিয়েছে, পাকিস্তানের যুদ্ধবিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে।
এদিকে পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তানকে।
এই নিয়ে আফগান এই মন্ত্রণালয় জানিয়েছে, তাঁদের দেশের মাটি এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাঁদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। এই হামলার নিন্দা জানায় আমরা। এর পাল্টা জবাব দেওয়া হবে খুব শীঘ্রই।
যদিও এখনও পর্যন্ত পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে থাকা তালেবান গোষ্ঠীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে।