আফগানিস্তানে পাক বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ভয়ংকর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে মহিলা ও শিশুসহ কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায়। এই মর্মান্তিক  ঘটনায় তালেবান সরকারের মুখপাত্র জানিয়েছে, পাকিস্তানের বিমান হামলায় ৪৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। 

মঙ্গলবার(২৪ ডিসেম্বর)পাকিস্তানি সামরিক বাহিনী দফায় দফায় ৭ টি গ্রাম লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে। এই হামলায় একটি পরিবারের ৫ সদস্য নিহত হন। প্রতক্ষদর্শীরা জানিয়েছে, পাকিস্তানের যুদ্ধবিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে।

এদিকে পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তানকে।এই নিয়ে আফগান এই মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমাদের দেশের মাটি এবং সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। এই হামলার নিন্দা জানায় আমরা। এর পাল্টা জবাব দেওয়া হবে খুব শীঘ্রই।’

যদিও এখনও পর্যন্ত পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে থাকা তালেবান গোষ্ঠীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

৬ জন অলরাউন্ডার নিয়ে এশিয়া কাপের জন্য তৈরি আফগানিস্তান

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]