Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শাহবাজের মনোনীতকেই পঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ করলেন পাক রাষ্ট্রপতি

ইমরান খান কুর্সি হারানোর পরেই পঞ্জাবের গভর্নরের পদ থেকে ওমর সরফরাজ চিমাকে অপসারণের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: অবশেষে পঞ্জাবের গভর্নর নিয়ে রাষ্ট্রপতি (Pakistan President) আরিফ আলভি (Arif Alvi) ও প্রধানমন্ত্রী (Prime Minister) শাহবাজ শরিফের (Shehbaz Sharif) মধ্যে দীর্ঘদিন ধরে চলা সঙ্ঘাতের অবসান ঘটল। সোমবার প্রধানমন্ত্রীর মনোনীত পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) (PML (N) নেতা বালিঘুর রেহমানকে (Balighur Rehman) পঞ্জাবের গভর্নর (Punjab governor) হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি। এদিন রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সুপারিশ মেনে এবং সংবিধানের ১০১ (১) ধারা মেনেই বালিঘুর রহমানকে (Balighur Rehman) পঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে।’

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Ex Pm Imran Khan) কুর্সি হারানোর পরেই পঞ্জাবের গভর্নরের পদ থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ঘনিষ্ঠ ওমর সরফরাজ চিমাকে (Omar Sarfraz Cheema) অপসারণের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাষ্ট্রপতি আরিফ আলভির কাছে এ বিষয়ে বিশেষ সুপারিশও পাঠানো হয়। যদিও সেই সুপারিশ মানেননি পাক রাষ্ট্রপতি। খোদ পঞ্জাবের গভর্নরও জানিয়ে দেন, তাঁকে সরানোর কোনও অধিকারই নেই প্রধানমন্ত্রীর। বিষয়টি ইসলামাবাদ হাইকোর্টেও গড়ায়। যদিও হাইকোর্ট এ বিষয়ে এখনও কোনও নির্দেশ বা রায় দেয়নি।

পঞ্জাবের গভর্নরকে অপসারণ নিয়ে রাষ্ট্রপতির গোঁয়ার্তুমিতে যথেষ্ট ক্ষুব্ধ হয় পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতৃত্ব। রাষ্ট্রপতি আরিফ আলভির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার বিষয়টি নিয়েও চিন্তাভাবনা শুরু করেন তাঁরা। রাষ্ট্রপতি ভবনেই সেই বার্তা পৌঁছে দেওয়া হয়। আর শাহবাজ শরিফ সরকারের কঠোর অবস্থানের কথা জানতে পারার পরেই পাক রাষ্ট্রপতি নিজের অবস্থান থেকে পিছু হঠেছে।

নয়া চাল শাহবাজের, পোপের অভিষেকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দুই সংখ্যালঘু নেতা

‘ভারতের হাত থেকে বাঁচান’, মার্কিন বিদেশ সচিবকে করুণ আর্তি পাক প্রধানমন্ত্রীর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ক্ষমতা খর্বে উদ্যোগী পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানে ফের জঙ্গি হামলায় প্রাণ হারালেন দুই পাক সেনা

‘মুশারফ মারা গিয়েছেন, গণতন্ত্র জীবিত রয়েছে’, বিস্ফোরক টুইট গিলানি পুত্রের

রাজনৈতিক স্বার্থে জঙ্গিদের ব্যবহার করছে শাহবাজ সরকার, বিস্ফোরক ইমরান

ডিসেম্বরেই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

ভয়াবহ বন্যায় মৃত ৯৩৭, পাকিস্তানে জারি জরুরি অবস্থা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00