Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মুশারফ মারা গিয়েছেন, গণতন্ত্র জীবিত রয়েছে’, বিস্ফোরক টুইট গিলানি পুত্রের

দীর্ঘ অসুস্থতার পরে রবিবার দুবাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পারভেজ মুশারফ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন সামরিক শাসক পারভেজ মুশারফের মৃত্যুর খবর পেয়েই বিস্ফোরক টুইট করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পুত্র আলি মুসা গিলানি। টুইটে তিনি বলেছেন, ‘মুশারফ মারা গিয়েছেন…গণতন্ত্র এখনও জীবিত রয়েছে। তার কারণে যে সব নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন, তারা জীবিত হয়ে উঠলেন। মুশারফের শাসন শুধু আমার বাবার জীবনের পাঁচ বছরই কাড়েনি, আমার মতো অসংখ্য পাকিস্তানি যুবকের শৈশব কেড়ে নিয়েছিল।’ মুসা গিলানি বিস্ফোরক টুইট করলেও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মুশারফের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

অন্যদিকে, সব জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট তথা সেনাপ্রধান পারভেজ মুশারফের দেহ দেশে ফেরানোর ছাড়পত্র দিল শাহবাজ শরিফ সরকার। আর ওই ছাড়পত্র পাওয়ার পরেই আজ সোমবারই দুবাই থেকে বিশেষ বিমানে প্রাক্তন সামরিক শাসকের দেহ করাচিতে নিয়ে আসছেন তাঁর পরিবারের সদস্যরা। যদিও মুশারফের দেহ দেশে ফেরানোর ক্ষেত্রে ছাড়পত্র দিলেও রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন সামরিক শাসককে সমাহিত করা হবে কিনা, তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি শাহবাজ শরিফ সরকার।

উল্লেখ্য, দীর্ঘ অসুস্থতার পরে গতকাল রবিবার দুবাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৭৯ বছর বয়সী বিতর্কিত প্রাক্তন পাক প্রেসিডেন্ট তথা সামরিক শাসক পারভেজ মুশারফ। মাথায় মৃত্যুদণ্ডের খাঁড়া নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া কুখ্যাত সামরিক শাসকের দেহ দেশে ফেরানো হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। মুশারফের পরিবারের পক্ষ থেকে দেহ দেশে ফেরানোর আর্জি জানানো হয়েছিল শাহবাজ শরিফের কাছে। সেই আর্জিতে সাড়া দিয়েছে প্রশাসন।

ডিসেম্বরেই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কুর্সি খোয়াতে চলেছেন শাহবাজ পুত্র হামজা

সঙ্কটজনক প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশাররফকে দেশে ফেরাতে চায় পাক সেনা

ফের সঙ্ঘাত, নির্বাচনী সংশোধনী সহ দুই বিল সই না করে ফেরত পাঠালেন পাক রাষ্ট্রপতি

শাহবাজের মনোনীতকেই পঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ করলেন পাক রাষ্ট্রপতি

ইমরান ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রীকে মারধরের পর গ্রেফতার, পাকিস্তানজুড়ে নিন্দার ঝড়

‘লুটেরা’ নওয়াজ শরিফের সাজা বাতিলের পথে হাঁটছে পাক সরকার

পাকিস্তানের বিদেশ মন্ত্রী হলেন বিলাওয়াল ভুট্টো

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00