‘কোনও মুদ্রাস্ফীতি নেই, অপরিশোধিত তেলের দাম কমছে’, দাবি ডোনাল্ড ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: তাঁর শুল্ক বোমায় রক্তাক্ত বিভিন্ন দেশের শেয়ারবাজার। লক্ষ-লক্ষ কোটি টাকা হারিয়ে সর্বসান্ত হয়েছেন লগ্নিকারীরা। কারখানা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় কর্মহীন হতে চলেছেন কোটি-কোটি মানুষ। আর্থিক মন্দার ভ্রুকুটি গোটা বিশ্বজুড়ে। তবুও নিজের অবস্থান থেকে এক ইঞ্চচিও না সরার বিষয়ে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ এপ্রিল) তিনি দাবি করেছেন, ‘কোনও মুদ্রাস্ফীতির ঘটনা ঘটেনি। উল্টোদিকে জ্বালানি তেলের দাম কমেছে।’ শুধু তাই নয়, মার্কিন মুলুকে সুদের হারও কমানোর ইঙ্গিত দিয়েছেন। আর তাতেই নতুন করে সিঁদূরে মেঘ দেখছেন আর্থিক বিশেষজ্ঞরা।

গত ২ এপ্রিল চচিন-ভারত-কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশের উপরে পাল্টা শুল্ক ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শুধুমাত্র বাদ পড়েছিল রাশিয়া-উত্তর কোরিয়ার মতো আমেরিকার ঘোষিত শত্রু দেশগুলো। ট্রাম্পের ওই ঘোষণার পরেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা বিশ্বে। ধস নেমেছে বিশ্ব অর্থনীতিতে। পাল্টা বদলা নিতে মার্কিন পণ্যের উপরে কর আরোপের ঘোষণা করেছে কানাডা-সহ একাধিক দেশ। এই লড়াইয়ে পড়ে নাভিঃশ্বাস উঠেছে সাধারণ লগ্নিকারী থেকে শুরু করে আমজনতার। ‘উন্মাদ’ ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছেন মার্কিন নাগরিকরা। একাধিক দেশও চিঠি লিখে কর স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে। কিন্তু কোনও কিছুই অনড় অবস্থান থেকে নড়াতে পারেনি মার্কিন প্রেসিডেন্টকে।

এদিন সমাজমাধ্যম ‘ট্রুথ’-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘তেলের দাম কমেছে, সুদের হার কমেছে (ধীর গতিতে এগিয়ে আসা ফেডারেলের উচিত সুদের হার কমানো!), খাদ্যের দাম কমেছে, মুদ্রাস্ফীতি নেই, এবং দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি সপ্তাহে কর অপব্যবহারকারী দেশগুলি থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আমদানি করছে।’ চিনকে বিঁধে তিনি লিখেছছেন, ‘এতদিন ধরে মার্কিন পণ্যের উপরে উচচ্চহারে কর নেওয়া চিনের বাজার ধসে পড়ছে।  গত কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভালমানুষির সুযোগ নিয়ে যথেষ্ট ক্ষতি করেছে! আর এর জন্য দায়ী আমাদের দেশের অতীতের “নেতারা”। আমি স্পষ্ট বলতে চাইছি, আমেরিকাকে আবারও মহান করব।’

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]