নাইজেরিয়ায় স্কুল ধসে মর্মান্তিক মৃত্যু ২২ পড়ুয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মর্মান্তিক  ঘটনা। নাইজেরিয়ায় আচমকাই ধসে পড়ল একটি স্কুলের ছাদ। আর তাতে প্রাণ হারিয়েছে প্রায় ২২  জন পড়ুয়া। শুধু তাই নয় ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছে মোট ১৫৪ জন পড়ুয়া। জোর কদমে চলছে উদ্ধারকাজ। 

শুক্রবার ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার প্লেটু রাজ্যে। জানা গিয়েছে, এদিন ক্লাস চলাকালীনই হুড়মুড়িয়ে ধসে পড়ে দোতলা স্কুলটি।  সেই সময় প্রায় দুশোর কাছাকাছি ছাত্রছাত্রী ঘটনাস্থলে ছিল । স্কুল ধসে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় উদ্ধারকারী দল, পুলিশ, দমকলনবাহিনী। বর্তমানে জোরকদমে চলছে উদ্ধারকাজ। রেড ক্রসের মুখপাত্র নুরুদ্দেন হুসেইন মাগাজি জানিয়েছেন, ‘এই দুর্ঘটনায় এখন পর্যন্ত  নিহত হয়েছে ২২ জন এবং ৬৯ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় ছিল ।‘

কী কারণে ওই স্কুলটি ধসে পড়লো তা এখনো নিশ্চিত নয়। তবে ওই এলাকায় টানা তিনদিন ধরে ভারী বৃষ্টিপাত চলছে। তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভারী বৃষ্টিপাতের জেরেই এদিন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। বলা বাহুল্য, এই প্রথম নয়। এরআগে ২০২১ সালে নাইজেরিয়ার লাগোসের ইকোই জেলায় নির্মাণাধীন একটি বহুতল  বাড়ি ধসে কমপক্ষে ৪৫ জন নিহত হয়। এছাড়া ২০২২ সালে লাগোসের ইবুতে-মেটা এলাকায় বাড়ি ধসে পড়ায় ১০ জন প্রাণ হারান। এই ঘটনার ফের পুনরাবৃত্তি হল ২০২৪ সালে।

নাইজেরিয়ায় পশুপালক-কৃষকদের সংঘর্ষে মৃত্যু বাড়ছে, শিশুর মুখে ছুরির আঘাত

রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে শ্রীঘরে ঠাঁই ২৫ জনের, কোথায় ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা?

নিউজিল্যান্ডকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়ল নাইজেরিয়া

মাত্র ৭ রানে অলআউট, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বনিম্ন রান করে বিশ্ব রেকর্ড

আকাশছোঁয়া দ্রব্যের দাম, বিক্ষোভ করায় ২৯ শিশুর হতে পারে মৃত্যুদণ্ড   

নাইজেরিয়ায় তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন হয়ে গেলেন ৯৪ জন

জাতি নিয়ে বিদ্বেষ, নাইজেরিয়ার সেরা সুন্দরী হলেন বিতর্কিত শিদিম্মা

নেই ঘরবাড়ি! নাইজেরিয়ায় এক বৃদ্ধ জীবনের অর্ধেকটা পার করে ফেললেন সেতুর নিচে কাটিয়ে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]