মাত্র ৭ রানে অলআউট, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বনিম্ন রান করে বিশ্ব রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : মাত্র ৭ রান করেই আউট, এমন ঘটনা প্রায় দেখা যায় পাড়ার ক্রিকেটে, নয়তো দেশের ঘরোয়া প্রতিযোগিতায়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ৭ রানে অলআউট হওয়ার ঘটনাটি যেন অবিশ্বাস্য। প্রতিপক্ষ দল ২০ ওভার ব্যাট করে তুলেছে ২৭১ রান করল সেখানে অপর দল মাত্র ৭ রানে অলআউট হয়ে গেল। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়া-আইভরিকোস্ট ম্যাচে। এই ম্যাচে সর্বনিম্ন রান করে রেকর্ড করেছে আইভরিকোস্ট।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়েছে আইভরিকোস্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সর্বনিম্ন স্কোর। এর মাত্র দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার বিশ্ব রেকর্ড ছিল। সেই রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে আইভরিকোস্ট।

নাইজেরিয়ার লাগোসে তাফাওয়া বেলেওয়া স্কয়ার ক্রিকেট ওভালের ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৭১ রান তোলে নাইজেরিয়া। ওপেনার সেলিম সালাউ খেলেন ৫৩ বলে ১১২ রানের ইনিংস। ২ ছক্কা ও ১৩ চার মারা সেলিম মাঠ ছেড়েছেন। আরেক ওপেনার সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান।আর পাঁচে নামা মিডল অর্ডার ব্যাটসম্যান আইজাক ওকপে ৬ ছক্কা ৩ চারে ২৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। স্কোরকার্ডই বলে দিচ্ছে, আইভরিকোস্টের বোলারদের ওপর কী ঝড়টাই না বয়ে গেছে!

এদিকে নাইজেরিয়ার ব্যাটসম্যানদের ব্যাট করার পর পালা পড়ল আইভরিয়ানদের। কিন্তু পুরো উল্টো চিত্র দেখা গেল, আইভরিয়ানরা যেন ব্যাটই ধরতে জানেন না! ওপেনার ওত্তারা মোহাম্মদ যখন প্রথম ওভারের শেষ বলে আউট হন, স্কোরবোর্ডে ৪ রান। টানা দুই বলে দুটি ডাবলস নিয়ে পরের বলে আউট হন তিনি।এমন নয় যে কেউ প্রথম বলে আউট হয়েছেন। প্রত্যেক ব্যাটসম্যানই কমপক্ষে দুটি বল খেলেছেন। এতে অবশ্য একটা লাভ হয়েছে।

সর্বনিম্ন ৭ রানে অলআউট হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে অলআউটের লজ্জায় পড়তে হয়নি আইভরিকোস্টকে। দলটি খেলেছে ৭.৩ ওভার বা ৪৫ বল।

নাইজেরিয়ায় পশুপালক-কৃষকদের সংঘর্ষে মৃত্যু বাড়ছে, শিশুর মুখে ছুরির আঘাত

রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে শ্রীঘরে ঠাঁই ২৫ জনের, কোথায় ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা?

নিউজিল্যান্ডকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়ল নাইজেরিয়া

আকাশছোঁয়া দ্রব্যের দাম, বিক্ষোভ করায় ২৯ শিশুর হতে পারে মৃত্যুদণ্ড   

৪৫০ দিন পর টেস্টে জয়ের মুখ দেখল পাকিস্তান

নাইজেরিয়ায় তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন হয়ে গেলেন ৯৪ জন

জাতি নিয়ে বিদ্বেষ, নাইজেরিয়ার সেরা সুন্দরী হলেন বিতর্কিত শিদিম্মা

নেই ঘরবাড়ি! নাইজেরিয়ায় এক বৃদ্ধ জীবনের অর্ধেকটা পার করে ফেললেন সেতুর নিচে কাটিয়ে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]