Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতসকালে কেঁপে উঠল নিউজিল্যান্ডের মাটি!দুলে উঠল ভবন,আতঙ্কে স্থানীয়রা

Share:

আন্তর্জাতিক ডেস্ক :সাতসকালে ভূমিকম্প নিউজিল্যান্ডে৷মঙ্গলবার(২৫ মার্চ)নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৭ মাত্রা।ইতিমধ্যেই উদ্ধারকর্মীরা এসে পৌছঁছে ঘটনাস্থলে।আপাতত হতাহতের কোন খবর পাওয়া যায় নি।দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামি নেমে আসবে কিনা তা মূল্যায়ন করা হচ্ছে।সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজিল্যান্ডের সরকারি ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা জিওনেট জানিয়েছে, ৪ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ ভূমিকম্প অনুভব করেছেন। ভূমিকম্পে ফলে সৃষ্ট ঝাঁকুনিতে বহু জিনিসপত্র পড়ে গেছে। ভবনগুলো দুলে উঠছে। সকলকেই সতর্ক করা হচ্ছে। এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি এটাই স্বস্তির বিষয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ রিখটার স্কেল। যার উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সাউথল্যান্ড এবং ফিউরল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।ভূমিকম্পের ফলে ওই উপকুলের সমুদ্রের জলের গতিবেগে পরিবর্তন আসতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।তাই ওই এলাকায় জনমানুষ ঘেঁষতে নিষেধ করা হয়েছে। মৎসজীবীদেরও সতর্ক করা হয়েছে। তীব্র ভূমিকম্প থেকে সুনামি ধেয়ে আসবে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য,দেশটির সরকারি ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা সতর্ক বার্তায় জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৩৩ কিলোমিটার(২১ মাইল)গভীরে।স্নেয়ার্স দ্বীপ থেকে ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান। এই দ্বীপটি নিউজিল্যান্ডের উপ-অ্যান্টার্কটিক দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে উত্তরে।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ভূমিকম্পের ফলে তাদের ঘরের আলমারি থেকে জিনিসপত্র পড়ে যায়। টেবিল জোর কাঁপতে থাকে। একজনের হাত থেকে চায়ের প্লেট পড়ে ভেঙে যায়।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

ফের কেঁপে উঠল মায়ানমারের মাটি, ফিরল ভয়ঙ্কর স্মৃতি

বিধ্বস্ত মায়ানমারের ছবি ইসরো-র স্যাটেলাইটে

দিল্লি, বিহারের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল জগন্নাথধাম পুরী

ফের ভূমিকম্প ! দিল্লির পর এ বার কাঁপল বিহার

সাতসকালে ভয়াবহ ভূমিকম্প, কলকাতা-সহ কাঁপল গোটা দেশ, রিখটার স্কেলে মাত্রা ৭.১

সাতসকালে ভূমিকম্পে কাঁপল রাঁচি- জামশেদপুর, আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বাসিন্দারা

সাতসকালে ভূমিকম্প জম্মু- কাশ্মীরে , কাঁপল অসমও  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00