Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতসকালে ভূমিকম্পে কাঁপল রাঁচি- জামশেদপুর, আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় শনিবার সাতসকালে জোড়াল ভূমিকম্প । রিখটার স্কেলে এর তীব্রতা মাপা ছিল ৪.৩ । এদিন ভূমিকম্প অনুভূত হয় মূলত  রাঁচি ও জামশেদপুরে । আর  কম্পন অনুভব করতেই লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে স্বস্তির বিষয় ভুমিকম্পের জেরে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার সকালে প্রথম  জামশেদপুরের কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। তারপর  রাঁচির তামাদেও ভূমিকম্পের কম্পন অনুভূত হতে থাকে। মাত্র পাঁচ সেকেন্ডের জন্য এই ভূমিকম্পটি স্থায়ী ছিল। এদিনের  কম্পনের উৎসস্থল ছিল খারসাওয়া জেলা থেকে ১৩ কিলোমিটার দূরে। জামশেদপুরের বেশ কয়েকটি জায়গায় কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। সেইসময় রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৪.৩ মাত্রা।

উল্লেখ্য, ২০২৩ সালে অক্টোবর মাসে শেষবার রাঁচিতে ভূমিকম্প হয়েছিল। সেইসময় কম্পনের মাত্রা ছিল  ৩.৭। এরপর ফের একবছরের মাথায় ভূমিকম্প হল রাঁচিতে। স্বাভাবিকভাবেই এদিনের সাতসকালে  ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বাড়ি থেকে সকলেই বেড়িয়ে পড়েন রাস্তায়। তবে এদিনের  কম্পনে এখন পর্যন্ত  কোন প্রাণহানি ঘটনা ঘটেনি বলে খবর। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

ফের কেঁপে উঠল মায়ানমারের মাটি, ফিরল ভয়ঙ্কর স্মৃতি

বিধ্বস্ত মায়ানমারের ছবি ইসরো-র স্যাটেলাইটে

সাতসকালে কেঁপে উঠল নিউজিল্যান্ডের মাটি!দুলে উঠল ভবন,আতঙ্কে স্থানীয়রা

দিল্লি, বিহারের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল জগন্নাথধাম পুরী

ফের ভূমিকম্প ! দিল্লির পর এ বার কাঁপল বিহার

সাতসকালে ভয়াবহ ভূমিকম্প, কলকাতা-সহ কাঁপল গোটা দেশ, রিখটার স্কেলে মাত্রা ৭.১

সাতসকালে ভূমিকম্প জম্মু- কাশ্মীরে , কাঁপল অসমও  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00