Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাজায় ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী হামলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের হৃদয়ে রক্তক্ষয়ী দ্বন্দ্ব—ফিলিস্তিন ও ইসরাইল সংঘাত। ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। আজ অর্থাৎ মঙ্গলবার (১৫ এপ্রিল) এক সংবাদমাধ্যম তাদের লাইভ প্রতিবেদনে মাধ্যে জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী আর্টিলারি, হেলিকপ্টার দিয়ে ব্যাপক হামলা চালাচ্ছে এবং স্থলভাগেও হামলা যথেষ্ট তীব্র করেছে।

গাজার এক সাংবাদিক খবর দিয়ে জানিয়েছেন, গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকায় তাঁবুতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছে। নিহতরা নাম জানা গিয়েছে, মাহমুদ এবং হাইথাম হামদান।

প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা সিটিতে আর্টিলারি শেল ছুড়ছে ইসরায়েলি বাহিনী, সেইসঙ্গে সাঁজোয়া যান থেকে গুলি চালাচ্ছে ইসরায়েল। এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলে আবাসান শহরে ইসরায়েলি বাহিনী ব্যাপক গুলিবর্ষণ করেছে।

গাজা সিটির শুজাইয়াতেও ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে ব্যাপক হামলা চালিয়েছে। এ ছাড়া আর্টিলারি হামলা আরও জোরদার করার খবরও পাওয়া গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেখানে বিশাল একটি বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, রাফায় তারা একটি আবাসিক ব্লক গুঁড়িয়ে দিয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯৮৩ জনে পৌঁছেছে। সেইসঙ্গে আহত হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ২৭৪ জন।

তবে গাজার সরকারি মিডিয়া কার্যালয় বলছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার ব্যক্তি মৃত অবস্থায় রয়েছে আশঙ্কা করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে।

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় সাহায্যের নামে প্রতারণা, গুজরাত পুলিশের জালে সিরিয়ার যুবক, এসেছিলেন কলকাতাতেও

গাজায় জারি ইজরায়েলি হামলা, নিহত আরও ৬৩, অনাহারে মৃত ৮

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

গাজায় কাজ দ্রুত শেষ করুক ইজরায়েল, নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00