Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইমরানকে আটোক জেল থেকে সরানোর নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: খানিকটা হলেও স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ প্রাক্তন প্রধানমন্ত্রীকে কুখ্যাত আটোক জেল থেকে সরিয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলের অন্দরে চিকি‍ৎসা-সহ যাবতীয় সুবিধা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ অগস্ট সেপ্টেম্বর আচমকাই পাকিস্তান তেহরিকে ইনসাফ চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে তোষাখানা মামলায় তিন বছরের জেলের সাজা শুনিয়েছিল ইসলামাবাদের নিম্ন আদালত। সাজা ঘোষণার পরেই লাহোরের জামান পার্কের বাড়ি থেকে তড়িঘড়ি করে গ্রেফতার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। আদিয়ালা জেলে না নিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় কুখ্যাত আটোক জেলে। সাধারণ কয়েদিদের সঙ্গেই রাখা হয় ইমরানকে। জেলের মধ্যেই বিষ প্রয়োগ করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুন করা হতে পারে বলে আশঙ্কা করে পাকিস্তানের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেন ইমরান পত্মী বুশরা বিবি।

যদিও ওই চিঠিকে খুব একটা গুরুত্ব দেয়নি প্রশাসন। এর পরেই ইমরান খানকে আটোক জেল থেকে সরিয়ে আদিয়ালা জেলে স্থানান্তরের আর্জি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টের দরজায় কড়া নাড়ে পিটিআই নেতৃত্ব। ওই আবেদনের শুনানিতে এদিন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ সরকার পক্ষের আইনজীবীর কাছে প্রশ্ন করেন, ‘ইসলামাবাদের বিভিন্ন আদালতে বিচারাধীন বন্দিদের যেখানে আদিয়ালা জেলে রাখা হচ্ছে, সেখানে কী কারণে প্রাক্তন প্রধানমন্ত্রীকে আটোক জেলে নিয়ে যাওয়া হল?’ সরকারি আইনজীবী কোনও সদুত্তর দিতে পারেননি। তার পরেই ইমরানকে আটোক জেল থেকে আদিয়ালা জেলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।  

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

‘পাকিস্তানের পুতুল সরকারের সঙ্গে কথা বলা অর্থহীন’, সরকারকে আয়না দেখালেন ইমরান

শাহবাজের বিদায় ঘণ্টা! পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনছে ইমরানের দল

ভারত-পাক যুদ্ধের আবহে ইমরান খানের মুক্তির আবেদন খারিজ করল আদালত

ভারতের প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তান, নিরাপত্তার কারণে ইমরানের মুক্তি দাবি

ঈদের নমাজ পড়তে পারলেন না আদিয়ালা জেলে বন্দি ইমরান খান

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ‘জেল বন্দি’ ইমরান খান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00