ঈদের নমাজ পড়তে পারলেন না আদিয়ালা জেলে বন্দি ইমরান খান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়া প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ঈদের নমাজ আদায় করতে পারেননি। নিরাপত্তার কারণ দেখিয়ে আদিয়ালা জেল কর্তৃপক্ষ কারাগারের অন্যান্য কয়েদিদের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীকে নমাজ পড়তে দেননি। ওই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন ইমরানের দলের নেতা-কর্মীরা। আদিয়ালা জেল ঘেরাওয়ের ডাকও দিয়েছেন তাঁরা। তার পরিপ্রেক্ষিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ।

‘জিও নিউজ’ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালের অগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বিশেষ সেলে বন্দি রয়েছেন ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। সোমবার কারাগারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নমাজের বিশেষ আয়োজন করা হয়েছিল। ওই নমাজে অংশ নিয়েছিলেন কারাগারের কয়েদি ও আধিকারিকরা। কিন্তু তাতে সামিল হওয়ার অনুমতি দেওয়া হয়নি ইমরান খানকে। এ নিয়ে তৃতীয়বার ঈদুল ফিতর জেলেই কাটালেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে নমাজে অংশ নেওয়ার অনুমতি না দিলেও ইমরানকে ঈদের উপহার তুলে দিয়েছে কারা কর্তৃপক্ষ। সেগুলোর মধ্যে ছিল- চার সেট নতুন পোশাক, এক জোড়া জুতা ও একটি কোমরকোট। ঈদের দুদিন আগে ইমরান খানের সঙ্গে তার সন্তানদের দেখা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল আদদালত। যদিও প্রক্রিয়াগত জটিলতার কারণে সন্তানদের সঙ্গে দেখা হয়নি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর।

এদিকে ইমরান খানকে জলের ভিতরে নমাজ আদায়ের অনুমতি না দেওয়ার ক্ষোভে ফুঁসছেন তাঁর দলের নেতা-কর্মী ও সমর্থকরা। সম্ভাব্য বিক্ষোভ প্রতিহত করতে নিরাপত্তা জোরদার করেছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ। কারাগারের আশপাশে ৮টি অতিরিক্ত চেকপয়েন্ট বসানো হয়েছে। প্রায় ২০০ নিরাপত্তা কর্মকর্তা ও কর্মী মোতায়েন করা হয়েছে।

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

‘পাকিস্তানের পুতুল সরকারের সঙ্গে কথা বলা অর্থহীন’, সরকারকে আয়না দেখালেন ইমরান

শাহবাজের বিদায় ঘণ্টা! পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনছে ইমরানের দল

ভারত-পাক যুদ্ধের আবহে ইমরান খানের মুক্তির আবেদন খারিজ করল আদালত

ভারতের প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তান, নিরাপত্তার কারণে ইমরানের মুক্তি দাবি

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ‘জেল বন্দি’ ইমরান খান

বাবরদের লজ্জাজনক পারফরম্যান্সের জন্য ‘জেলবন্দি’ ইমরানকে কাঠগড়ায় তুললেন পিসিবি’র প্রাক্তন সভাপতি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]