ইউক্রেনকে অস্ত্র বিক্রি করে ভাঁড়ার শূন্য, লড়াইয়ের ময়দানে কী নিয়ে লড়বে ইসলামাবাদ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে পৌঁছেছে।দেশের নিরাপত্তার স্বার্থে এবং জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ভারত। সেই কারণে ভারত স্থল, জল আকাশে একাধিক সামরিক ব্যবস্থা গ্রহণ করেছে। এরজেরেই আতঙ্কে ভুগছে পাকিস্তান। পরিস্থিতি মোকাবিলা করতে হাই অ্যালার্টজারি করেছে পাকিস্তান। কিন্তু জানা গিয়েছে, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ লাগলে খুব বেশিদিন লড়াইয়ের ময়দানে টিকতে পারবে না ইসলামাবাদ। তার অন্যতম কারণ ইউক্রেন।

জানা গিয়েছে, আর্থিক সঙ্কটে ভুগছিল পাকিস্তান। কিন্তু নিজেদের অস্ত্র ভান্ডারে ছিল অস্ত্র। আর্থিক সঙ্কট কাটাতে ইউক্রেনকে নিজেদের অস্ত্রভান্ডার থেকে অস্ত্র বারুদ বিক্রি করেছে পাকিস্তান। এরফলে নিজেদের অস্ত্র ভাঁড়ারে পড়েছে টান। তাদের কাছে এখন যে পরিমাণ অস্ত্র রয়েছে, তা দিয়ে মাত্র ৪দিন লড়াই চালাতে পারবে পাকিস্তান।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, নিজেদের আর্থিক সঙ্কট মোকাবিলায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনকে বিপুল অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান। প্রায় নিজেদের ভাঁড়ার ফাঁকা করেই অস্ত্র বিক্রি করেছে। যৎ সামান্য নিজেদের হাতে রেখেছে তাঁরা। পাশাপাশি পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির পক্ষ থেকে পরিমাণ মত অস্ত্র তৈরি করতে না পারাই অস্ত্রে টান পড়তে পারে। পাকিস্তানের সামরিক বাহিনী মূলত কামান এবং সাঁজোয়া গাড়ির ওপর নির্ভরশীল। ভারতের বিরুদ্ধে লড়াই করতে গেলে গোলা বারুদ পর্যাপ্ত পরিমাণে না থাকা পাকিস্তানকে অনেকটাই পিছিয়ে রেখেছে।

ভারতীয় আক্রমণের আশঙ্কায় পাকিস্তান ভারত-পাকিস্তান সীমান্তের কাছে গোলাবারুদ জড়ো করছে। পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া জানিয়েছেন, দীর্ঘমেয়াদী সংঘাতের ক্ষেত্রে ভারতের সঙ্গে মোকাবিলা করার জন্য পাকিস্তানের কাছে পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ এবং অর্থনৈতিক শক্তি নেই। পাকিস্তানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক সঙ্কট। মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পাশাপাশি জিডিপির তুলনায় ঋণের পাহাড় এবং বৈদেশিক মুদ্রারও খুব কম রয়েছে। সামরিক মহড়া স্থগিত করতে বাধ্য হচ্ছে পাকিস্তান।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]