Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিন পেলেন ইমরান খান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধানের জামিন মঞ্জুর করেছে ইসলামাবাদ হাইকোর্ট। ব্যক্তিগত ১০ লক্ষ টাকার বন্ডে ইমরানের জামিন মঞ্জুর করেছে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ ও বিচারপতি তারিক মহম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। এর আগে তোশাখানা মামলাতেও জামিন পেয়েছিলেন ইমরান খান। সেই সঙ্গে নিম্ন আদালতের রায়ের উপরে স্থগিতাদেশও দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। তবে জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না পিটিআই প্রধান।

আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত বছরের ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। পরে অবশ্য পাকিস্তান সুপ্রিম কোর্ট ওই গ্রেফতারিকে অবৈধ আখ্যা দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে মুক্তির নির্দেশ দিয়েছিল। তার পরেই অগস্টে তোশাখানা মামলায় দুর্নীতির অভিযোগে ইমরান খানকে তিন বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল ইসলামাবাদের নিম্ন আদালত। রায়ের কয়েক ঘন্টার মধ্যেই লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে।

তার পর থেকে আদিয়ালা জেলেই দিন কাটছে ৭২ বছর বয়সী ইমরান খানের। জেলে থাকাকালীন ফের আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয় পিটিআই প্রধানকে। ওই গ্রেপতারিকে চ্যালেঞ্জ জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান খান ও বুশরা বিবি। মঙ্গলবার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল প্রধান বিচারপতি আমির ফারুখ ও বিচারপতি তারিক মহম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। এদিন রায় দিতে গিয়ে ইমরানের জামিনের আবেদন মঞ্জুর করার কথা জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

‘পাকিস্তানের পুতুল সরকারের সঙ্গে কথা বলা অর্থহীন’, সরকারকে আয়না দেখালেন ইমরান

শাহবাজের বিদায় ঘণ্টা! পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনছে ইমরানের দল

ভারত-পাক যুদ্ধের আবহে ইমরান খানের মুক্তির আবেদন খারিজ করল আদালত

ভারতের প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তান, নিরাপত্তার কারণে ইমরানের মুক্তি দাবি

ঈদের নমাজ পড়তে পারলেন না আদিয়ালা জেলে বন্দি ইমরান খান

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ‘জেল বন্দি’ ইমরান খান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00