‘গাজায় যুদ্ধ বন্ধ হোক’ নেতানিয়াহুকে চাপ কমলা’র

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস৷ বৃহস্পতিবার (২৫ জুলাই) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে কমলার প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক হয়েছে।এই বৈঠকে গাজার বর্তমান পরিস্থিতির কথাও উঠে এসছে।কমলা জানিয়েছেন, ‘এই যুদ্ধ(গাজা-ইজরায়েল)এখন বন্ধের সময় হয়ে এসেছে।’

হোয়াইট হাউজে বৈঠক চলাকালীন নেতানিয়াহুকে গাজায় যুদ্ধ বন্ধ করার বিষয়ে চাপ দেন কমলা। গাজায় ইজরায়েলি হামলা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন কমলা। তিনি পরিস্কার জানিয়েছেন যে, ‘গাজার দুর্ভোগ নিয়ে তিনি চুপ থাকবেন না। সময় এসেছে, এই যুদ্ধ বন্ধ করার।’

শুধু তাই নয় কমলা বৈঠকের পর সংবাদমাধ্যমের উদ্দেশ্যে জানান, ‘ইজরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে। কিন্তু সেটি কীভাবে করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ। তিনি গাজার মানবিক পরিস্থিতি নিয়ে ব্যথিত।’

গাজাবাসীর পরিস্থিতি নিয়ে তিনি জানিয়েছেন, ‘গত নয় মাসে গাজায় যা ঘটেছে তা বিধ্বংসী।মৃত শিশুর ছবি দেখেছি, ক্ষুধার্ত মানুষ নিরাপত্তার জন্য কীভাবে পালিয়ে যাচ্ছে তা দেখছি। দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবার বাস্তুচ্যুত হয়েছে তারা। আমি গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর কাছে গভীর উৎকণ্ঠা জানিয়েছি।’ একইসঙ্গে তিনি আরও জানান, ‘যুদ্ধ বন্ধ হবে এবং  ইজরায়েল নিরাপদ থাকবে, সব বন্দিরাও মুক্তি পাবে। গাজায় মানুষদের ভোগান্তি বন্ধ হবে। শুধু তাই নয় ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীনতা, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরে পাবে।’

তবে রাজননৈতিক বিশ্লেষকদের দাবি, কমলা আগামী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে ইজরায়েল ইস্যুতে  মার্কিন নীতিতে পরিবর্তন আনতে পারেন। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন কিভাবে নেতানিয়াহুকে প্রতিরোধ করা সম্ভব।

‘জল্লাদ’ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আর্জি খারিজ আইসিসি’র  

ট্রাম্পের সবুজ সঙ্কেতে গাজায় ব্যাপক বিমান হামলা ইজরায়েলের, নিহত কমপক্ষে ২০৫

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের হামলা চালানোর হুমকি নেতানিয়াহুর

ব্রিটেনে পা রাখলে গ্রেপ্তার হবেন কী নেতানিয়াহু ? অর্থপূর্ণ ইঙ্গিত ডাউনিং স্ট্রিটের

নিরাপদে আছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ !

নতুন শর্ত ছাড়া যুদ্ধবিরতি কার্যকরে প্রস্তুত হামাস

‘যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টাকে ব্যাহত করতে চান নেতানিয়াহু’ বিস্ফোরক হামাস

‘যুদ্ধ বন্ধ না হলে বন্দিরা কফিনে ফিরবে’ ইজরায়েলকে সতর্ক করল হামাস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]