বালুচিস্তানে জঙ্গি হামলায় মৃত ৭ শ্রমিক

Share:

নিজস্ব সংবাদদাতাঃ  পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি হামলা ! ঘরে ঢুকে ৭ জন শ্রমিককে নৃশংসভাবে গুলি করে খুন করেছে আততায়ীরা। ঘটনাটি হয়েছে বালুচিস্তান প্রদেশের পঞ্চগুর জেলায়। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলার ডেপুটি কমিশনার। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ অফিসার জাহির আহমেদ বলেন, আততায়ীরা আচমকাই শ্রমিকদের ঘরে প্রবেশ করে গুলি চালায়। এই ঘটনায় ৭ জন মারা গিয়েছে ও ১ জন আহত হয়েছে। হতাহতদের পাঞ্চগুর জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ ও দেহগুলি পঞ্জাবে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে এসএসপি ফজিল শাহ বোখারি বলেন, এটা জঙ্গি হামলা।

জানা যায়, নিহত শ্রমিকরা সবাই পঞ্জাবের বাসিন্দা। তাঁরা কর্মসূত্রে পঞ্চগুর জেলার খুদা-ই-আবাদান এলাকায় এক বাড়িতে ভাড়া থাকত। সেখানে মোট ৯ জন শ্রমিক থাকতেন। ঘটনার সময় ঘরে ৮ ছিল। তার মধ্যে ৭ জন মারা গিয়েছেন। মৃত ব্যক্তিরা হলেন সাজিদ, শফিক, ফায়জ, ইফতিখার, সলমান, খালিদ ও আল্লাহ ওয়াশিয়া। মৃতদের দেহে একাধিক গুলি পাওয়া গিয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতির থেকে ঘটনার রিপোর্ট চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের গোড়া থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলার জন্য সচেষ্ট হচ্ছে প্রশাসন।

 

পাকিস্তানের বালুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ১৩ জঙ্গি

বালুচিস্তানে পাক সেনার গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ, ছিন্নভিন্ন ৭ জওয়ান

‘পাকিস্তানকে সহায়তা বন্ধ করুন’, ADB-র প্রেসিডেন্টের কাছে আর্জি নির্মলার

স্থানীয় ইনপুটেই পহেলগাঁওতে বড় জঙ্গি হামলা ? কী জানা যাচ্ছে

ধানবাদ থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার এটিএসের

ভ্রমণসূচিতে বৈসরন, ভাগ্যের লিখনে প্রাণরক্ষা রাজ্যের ৩৮ পর্যটকের

‘ভগবানের কৃপা’, সিদ্ধান্ত বদলেই প্রাণরক্ষা কৃষ্ণনগরের দম্পতির

লিঙ্গ দেখে হত্যা, বৈসারনের বর্ণনা শুনে নির্ঘুম রাত কাটালেন বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]