Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আত্মসমর্পণের আগেই গ্রেফতার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধের জন্য ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ মামলায় আদালতে আত্মসমর্পণের আগেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের হেফাজতে নিল পুলিশ।ইতিমধ্যেই ম্যানহাটন আদালতে শুরু হয়েছে শুনানি। ওই শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাঁদের যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য নীল ছবির নায়িকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। গত বৃহস্পতিবারই ম্যানহাটন আদালতের অ্যাটর্নির কার্যালয় তাঁকে দোষী সাব্যস্ত করে। মার্কিন ইতিহাসে ট্রাম্পই হলেন প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেন।

ওই মামলাতেই মঙ্গলবার দুপুরে (স্থানীয় সময়) ম্যানহাটন আদালতে আত্মসমর্পণের জন্য হাজির হন রিপসাবলিকান নেতা। প্রাক্তন প্রেসিডেন্টের হাজিরা ঘিরে যাতে অশান্তি না বাঁদে তার জন্য নিউইয়র্ক শহরকে নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছে। ৩৫ হাজারের বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকটি রাস্তায় যান চলাচলও বন্ধ রেখেছে পুলিশ। দলীয় নেতার পাশে থাকতে ফ্লোরিডা সহ বিভিন্ন প্রান্ত থেকে নিউইয়র্কে পৌঁছেছেন বহু রিপাবলিকান কর্মী-সমর্থকরা। আদালতের কার্যক্রম শেষে যাতে তারা তাণ্ডব চালাতে না পারে তার জন্য একাধিক পদক্ষেপ করেছে নিউইয়র্ক পুলিশ।

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00