Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোদির গুজরাতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত বেড়ে ৭

গুজরাতের সুরাতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭। এখনও অনেকেই ওই বহুতলের ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন বলে মনে করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) গুজরাত(Gujrat) নাকি দেশের সব থেকে উন্নত রাজ্য। সেই গুজরাতের সুরাতে(Surat) গতকালই ভেঙে পড়েছে মাত্র ৮ বছর আগে তৈরি হওয়া একটি বহুতল(Building Collapse Incident)। সেই ঘটনায় মৃতের সংখ্যা(Death Toll) বেড়ে হয়েছে ৮। এখনও অনেকেই সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যাছে বলে মনে করা হচ্ছে। গতকালের দুর্ঘটনার পরে রাতভর উদ্ধারকাজ চলেছে। বেড়িয়ে এসেছে একের পর এক নিথর দেহ। উদ্ধারকারীদের অনুমান, আরও অনেকেই সেই ধ্বংসস্তূপের ভিতরে আটকে আছেন। সুরাতের সচিন পালি গ্রামে ৬ তলা ওই বহুতলটি তৈরি করা হয়েছিল। তাতে মোট ৩০টি ফ্ল্যাট ছিল। অবশ্য বেশির ভাগ ফ্ল্যাটই ছিল ফাঁকা। ৫টি ফ্ল্যাটে মানুষ বাস করছিলেন। শনিবার আচমকা সেই বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ফ্ল্যাটের বাসিন্দারা অনেকেই সে সময়ে ভিতরে ছিলেন। তাই তাঁরা বেড়িয়ে আসার বিন্দুমাত্র সময় পাননি।

রবি সকালে ঘটনাস্থলে থাকা দমকল বাহিনীর প্রধান বসন্ত পারীক জানিয়েছেন, ‘সারা রাত ধরে উদ্ধারকাজ চলেছে। ভিতরে কেউ আটকে আছেন কি না, তল্লাশি চলেছে। এখনও পর্যন্ত ৭টি দেহ উদ্ধার করা হয়েছে। ভোর ৬টা নাগাদ সপ্তম দেহটি পাওয়া গিয়েছে। উদ্ধারকাজ চলছে।’ গতকাল দুপুর পৌনে ৩টে নাগাদ বহুতলটি ভেঙে পড়েছিল। সন্ধ্যায় ধ্বংসস্তূপের নীচ থেকে এক মহিলাকে উদ্ধার করা হয়। এ ছাড়াও আরও ১৫ জন আহত হন এই ঘটনায়। সারা রাত ধরে বড় বড় কংক্রিটের চাঁই সরিয়েছেন উদ্ধারকারীরা। রাজ্যের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা দলও উদ্ধারকাজে হাত লাগায়। ২০১৭ সালে তৈরি করা বহুতল কেন এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এখন সেখানেই দানা বাঁধছে রহস্য। ভেঙে পড়া বহুতলের ধ্বংসস্তূপের নীচে এখনও ৬ থেকে ৭জনের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।  

দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, নাগাড়ে চলা বৃষ্টির জেরেই ভেঙে পড়েছে সুরাতের ওই বহুতল। মাত্র ৬ থেকে ৭ বছর পুরনো হলেও বিল্ডিংটির জীর্ণ দশা হয়েছিল। বাড়িটির নির্মাণকাজে ত্রুটি ছিল কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। বিশেষ করে নির্মাণসামগ্রীর মান খুবই খারাপ ছিল। ধ্বংসস্তূপ সরাতে গিয়ে উদ্ধারকারীরা দেখছেন। বেশ কিছু জায়গায় সিমেন্ট কার্যত গুঁড়ো পাউডারের মতো হয়ে গিয়েছে। আবার কোথাও বোঝা যাচ্ছে, কোনওরকমে আবালি আর সিমেন্ট মিশিয়ে দেওয়াল গেঁথে দেওয়া হয়েছিল। বিমের লোহা হয়েছিল জং ধরা। জায়গায় জায়গায় তা বেঁকেও গিয়েছে। এই ৭ বছরে বহুতলটি সেভাবে যত্ন কেউ নিয়েছিল বলেও মনে হয়নি।

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00