Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেনা অভিযান চালালে ভারতকে চরম মূল্য চোকাতে হবে, হুঙ্কার পাকিস্তানের তথ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁওকাণ্ড নিয়ে দিল্লি-ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। সেই উত্তেজনার মধ্যেই লাগাতার প্ররোচনামূলক মন্তব্য করে যাচ্ছে পাকিস্তানের মন্ত্রীরা। বুধবার (৩০ এপ্রিল)  মধ্যরাতে সাংবাদিক সম্মেলনে পাকিস্তনের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ‘আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে সেনা অভিযান চালাবে দিল্লি।’ একই সঙ্গে তিনি হুমকি দিয়েছেন, ‘ভারত যদি সেনা অভিযান চালায়, তাহলে চরম মূল্য চোকাতে হবে। কী বিপর্যয়ের মুখোমুখি হবে, তা কল্পনাও করতে পারছে না।’

গত মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগাঁওয়ের বৈসরণে অতর্কিতে হামলা চালিয়ে ২৬ নিরীহ পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দেয় পাকিস্তানি মদতপুষ্ঠ জঙ্গিরা। কুখাত জঙ্গি নেতা হাফিজ সঈদের নেতৃত্বাধীন সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ ওই হামলার দায় স্বীকার করেছে। নিরীহ পর্যটকদের নির্মম হত্যাকাণ্ডে ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানকে চরম শিক্ষা দেওয়ার দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

পহেলগাঁওয়ের ভয়াবহ হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে গত বুধবার সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বিশেষ বৈঠক বসেছিল। প্রায় দু’ঘন্টা ধরে চলে বৈঠক। ওই বৈঠক শেষে জরুরি সাংবাদিক সম্মেলন করেন বিদেশ সচিব বিক্রম মিশরি। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পহেলগাঁওয়ে মঙ্গলবার যে কাপুরোষিত হামলা চলেছে তাতে পাকিস্তানের যোগসাজশ স্পষ্ট। দীর্ঘদিন ধরে সতর্ক করা সত্বেও সন্ত্রাসবাদী কাজকর্মে লাগাম টানছে না পাকিস্তান। তাই বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী কমিটির বৈঠকে। পাক নাগরিকদের আর কোনও ভিসা দেওয়া হবে না। সেই সঙ্গে যে ভিসা রয়েছে তা বাতিল করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে ভারতে থাকা পাক নাগরিকদের। দেশে ফেরানো হচ্ছে পাকিস্তানে থাকা অধিকাংশ ভারতীয় আধিকারিককে। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে থাকা  প্রতিরক্ষা সংক্রান্ত তিন আধিকারিককে ফিরিয়ে নিতে বলা হয়েছে। দুই দেশের দূতাবাসে কর্মী ও আধিকারিকের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সিন্ধু জল চুক্তি রদ করা হচ্ছে।’

এক সপ্তাহের মাথায় ফের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক ডাকায় রাজধানীর অন্দরে জোর চর্চা শুরু হয়েছে, বড় কিছু ঘটতে চলেছে। গত রবিবারই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠক করেছিলেন তিন বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান। ওই বৈঠকের পরে সোমবার (২৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। রাতেই ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মাকে। ঘটনাক্রম দেখে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নিশ্চিত, পকিস্তানকে চরম শিক্ষা দেওয়ার পথেই হাঁটা হবে এবার।

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাব কবে এবং কিভাবে দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার সেনাবাহিনীর উপরেই ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ৭ লোককল্যাণ মার্গের বাড়িতেই সেনাবাহিনীর তিন প্রধান ও সর্বাধিনায়কের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। প্রায় দেড়ঘন্টা ধরে চলে ওই বৈঠক। সূত্রের খবর, প্রত্যাঘাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার সেনার উপরেই ছেড়েছেন মোদি। তিন বাহিনীর সর্বাধিনায়ক ও প্রধানদের উদ্দেশে তিনি বলেন, ‘ভারতীয় সেনার উপরে আমাদের পূর্ণ বিশ্বাস ও ভরসা রয়েছে। দেশকে সুরক্ষিত রাখার দায়িতব কিভাবে পালন করা যাবে তা তারা ভাল জানেন। তাই পহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলা চলেছে তার জবাব কিভাবে, কখন দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে সেনা। প্রত্যাঘাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে।’

 

অসম পুলিশের অনন্য কীর্তি, এফআইআর দায়ের প্রয়াত রাজ্যপাল সতৃপাল মালিকের বিরুদ্ধে

নেই পহেলগাঁও হামলার কথা, এসসিও’র যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার রাজনাথের

পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিচ্ছে চিন, উদ্বিগ্ন দিল্লি

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লাল রেখা টেনেছে’, সাংরি-লা ডায়লগে ঘোষণা সেনাপ্রধানের

‘পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসীরা বিজেপিতে যোগ দিতে পারে’, সঞ্জয় রাউতের বক্তব্যে তুমুল বিতর্ক

পাকিস্তানকে আর্থিক প্রতারণার অভিযোগে ‘গ্রে লিস্টে’ ফেরানোর দাবি ভারতের

‘নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না কেন?’, মোদিকে খোঁচা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00