এক দড়িতেই মা-ছেলের পরিণতি দেখে আঁতকে উঠলেন সকলেই…

Share:

নিজস্ব প্রতিনিধি : একই দড়িতে জীবন শেষ করলেন মা-ছেলে।বাংলাদেশের ঝালকাঠির নলছিটির রায়াপুর এলাকার একটি বাগান থেকে একই দড়িতে মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় কয়েকজন ঝালকাঠির নলছিটির বাগানের একটি গাছ থেকে কিছু ঝুলতে দেখেন। তাঁরা সামনে গেলে চোখ কপালে ওঠে। একই দড়ি থেকে ঝুলছে মা ও ছেলে। দেহ দুটো দেখতে পেয়েই দ্রুত পুলিশে খবর দেয় স্থানীয়রাই। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় নলছিটি থানার পুলিশ। পুলিশ এসে দেহ দুটিকে গাছে থেকে নামায়। এরপরেই দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ছেন।

সূত্রের খবর, মহিলার নাম রুবি বেগম। তিনি এলাকার আবু হানিফের দ্বিতীয় স্ত্রী। ছেলেটির নাম মহম্মদ আসাদ মাঝি। দুজনকে একসঙ্গে একই দড়ি থেকে ঝুলতে দেখে দানা বাঁধছে রহস্য। ঘটনাটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের ধারণা, তাঁদেরকে মেরে বাগানে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয়রাই জানিয়েছেন, শনিবার থেকে খোঁজ নেই মত রুবী বেগমের অন্য ২ ছেলে আহাদ মাঝি ও সোহাগ মাঝির।

পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার আসল কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মা-ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তখনই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]