Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অগাধ সম্পত্তি থাকার সত্ত্বেও নিজেদের ধনী মনে করেন না মার্কিনিরা

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: বর্তমানে জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে মাত্রা ছাড়া। অর্থ ছাড়া জীবন এখন দুষ্কর। ধন কুবের হয়েও নিজেদের বৃত্তবান মনে করেন না অনেকেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গিয়েছে, মাত্র ৮ শতাংশ অর্থাৎ ২৪০ জন কোটিপতি নিজেদের বৃত্তশালী বলে মনে করেন। 

মার্কিন ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি অ্যামেরি প্রাইজ ফাইন্যান্সিয়াল কোম্পানী প্রায় তিন হাজার কোটিপতি মার্কিনির উপর একটি গবেষণা চালায়। তাদের প্রত্য়েকেরই ১ মিলিয়ন ডলার বা তার বেশি ধন সম্পদ রয়েছে। কিন্তু যথেষ্ট অর্থ-সম্পদের প্রাচুর্য থাকা সত্ত্বেও ৯২ শতাংশ কোটিপতিই নিজেদের ধনী বলে মনে করেন না। মাত্র ৬০ শতাংশ মার্কিনি কোটিপতি নিজেদের উচ্চ মধ্যবিত্ত বলে মনে করেন এবং মাত্র ৩১ শতাংশ মার্কিনি নিজেদের মনে করেন মধ্যবিত্ত। অর্থাৎ মাত্র ৮ শতাংশ মার্কিনি নিজেদের বৃত্তশালী মনে করেন। 

অন্যদিকে আরও একটি মার্কিন ফাইন্যান্সিয়াল কোম্পানির পৃথক এক গবেষণায় দেখা গিয়েছে যে, মার্কিনিরা মনে করেন তাদের বার্ষিক আয় গড়ে দুই লাখ তেত্রিশ হাজার ডলার হলে তবেই তারা নিজেদের আর্থিকভাবে সুরক্ষিত এবং বলবান বলে মনে করেন। আর বছরে প্রায় পাঁচ লাখ ডলার আয় করলে তবেই তারা নিজেদের ধনী ও বৃত্তবান মনে করেন।

তবে এই সমীক্ষা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। অ্যামেরি প্রাইজের আর্থিক পরিকল্পনাকারী এবং ব্যক্তিগত সম্পদ উপদেষ্টা কিম মায়েজের মতে, অনেকেই দামী সম্পদ আর পরিমাণে অল্প সম্পদের দামের মধ্যে তারতম্য করতে গিয়ে ব্যক্তিগত সম্পদের পরিমাপে গড়মিল করে ফেলেন। যদিও এটি অর্থনৈতিক চক্রের একটি অংশ।’

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

বন্ধু নেই, দেহরক্ষীদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন রাজপুত্র হ্যারি

জেল বন্দির সঙ্গে ফোন সেক্স! ঘোর বিপদে মহিলা পুলিশকর্মী

‘নরেন্দার..সারেন্ডার’, যুদ্ধবিরতি নিয়ে মোদিকে খোঁচা রাহুলের

ট্রাক উল্টে পালাল কোটি কোটি মৌমাছি, জারি হল কড়া সতর্কতা

পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে একাধিক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, স্বীকার করলেন তিন বাহিনীর সর্বাধিনায়ক

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00