Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সঙ্কটজনক প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশাররফকে দেশে ফেরাতে চায় পাক সেনা

দুবাইয়ের হাসপাতালে (Dubai Hospital)  জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একটু-একটু করে জীবনদীপ নিভছে প্রাক্তন রাষ্ট্রপতি (Formart Pakistan President) পারভেজ মুশাররফের (Parvez Musharraf)। দুবাইয়ের হাসপাতালে (Dubai Hospital)  জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। চিকি‍ৎসকরা জানিয়ে দিয়েছেন, ‘শারীরিক অবস্থার খুব একটা উন্নতির আশা নেই প্রাক্তন পাক প্রেসিডেন্টের।’ এমতাবস্থায় যাতে দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন মুশাররফ (Parvez Musharraf), তার জন্য প্রাক্তন প্রেসিডেন্টকে দেশে ফিরিয়ে আনতে চেয়ে তাঁর পরিবারের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছে পাক সেনাবাহিনী (Pakistan Army)। সূত্রের খবর, পাক সেনাবাহিনীর পক্ষ থেকে মুশাররফের পরিজনদের আশ্বস্ত করা হয়েছে, অসুস্থ প্রেসিডেন্টকে দেশে ফিরিয়ে এনে প্রয়োজনীয় চিকি‍ৎসার বন্দোবস্থ করা হবে।

১৯৯৯ সালে আচমকাই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশের শাসনভার দখল করেছিলেন ত‍ৎকালীন পাক সেনাপ্রধান (Ex Pak army Chief) পারভেজ মুশাররফ (Parvez Musharraf)। ২০০৮ সাল পর্যন্ত দেশের শাসনভার সামলেছিলেন। যদিও শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপ ও সাধারণ মানুষের গণ আন্দোলনের মুখে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ান দোর্দণ্ডপ্রতাপ সামরিক শাসক। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। সেই মামলায় দোষী সাবব্যস্ত হন তিনি। এমনকী ২০১৯ সালে  পেশোয়ার হাইকোর্টের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ফাঁসির সাজা শোনানো হয়। যদিও পরে ওই সাজা স্থগিত ( later suspended) রাখা হয়।  

সাজা ঘোষণার পরেই দেশ ছেড়ে দুবাইতে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেন ৭৮ বছর বয়সী প্রাক্তন পাক প্রেসিডেন্ট। কিন্তু গত কয়েক মাস ধরেই অসুস্থ তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে দুবাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাক্তন প্রেসিডেন্টের সুস্থ হয়ে ওঠার কোনও সম্ভাবনাই নেই বলে জানিয়ে দিয়েছেন চিকি‍ৎসকরা। আর তার পরেই প্রাক্তন সেনাপ্রধানকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে পাক সেনা। মুশাররফের পরিবারকে জানানো হয়েছে, তাঁরা চাইলে এয়ার অ্যাম্বুলান্সে করে দেশে ফেরানো হবে প্রাক্তন প্রেসিডেন্টকে।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00