Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেড় ঘণ্টায় ২১ বার কাঁপল জাপানের মাটি

Share:

নিজস্ব প্রতিনিধি : দেড় ঘণ্টায় একুশবার কাঁপল জাপান। প্রতিটি কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে চারের ওপরে। জাপানে বসবাসকারী ভারতীয়দের জন্য এবার এমার্জেন্সি নম্বর চালু করল ভারতীয় দূতাবাস।

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, জাপানের প্রধান দ্বীপ হনশুর পাশে নোটো এলাকায় স্থানীয় সময় বিকেল চারটে ছয় মিনিটে প্রথম কম্পন শুরু হয়। সেই কম্পনের মাত্রা ছিল ৫.৭। এরপর স্থানীয় সময় বিকেল চারটে দশ মিনিটে আরও একবার কম্পন অনুভূত হয়। সেই কম্পনের মাত্রা ছিল ৭.৬। বিকেল ৪টে ১৮ মিনিটে ফের কম্পন অনুভূত হয়। সেই কম্পনের মাত্রা ছিল ৬.১। এভাবে একের পর এক কম্পন অনুভূত হয় একুশবার। দেড় ঘণ্টার মধ্যে একাধিকবার জাপানের মাটি কেঁপে ওঠায় এবার সুনামির সতর্কবার্তা দিল জাপানের আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, সবচেয়ে বেশি সুনামি আসতে পারে জাপানের নোটো প্রদেশে। ইতিমধ্যে এই এলাকার মানুষের অন্যত্র চলে যাওয়ার কথা বলা হয়েছে। এদিন জাপান একাধিকবার কেঁপে ওঠার কারণেএকাধিক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।  রেল ও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। এখনও পর্যন্ত ছয় জন মানুষের জীবিত অবস্থায় চাপা পড়ে যাওয়ার খবর জানা যাচ্ছে। তবে এই আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

জাপানে প্রচুর ভারতীয়দের বাস। তাঁদের কথা চিন্তা করেই ভারতীয় দূতাবাসের তরফে একটি এমারজেন্সি নম্বর চালু করা হয়েছে। এমারজেন্সি নম্বরের পাশাপাশি দুটি ইমেল আইডি দেওয়া হয়েছে দূতাবাসের তরফে। ভূমিকম্পের প্রভাবে যদি কোনও মানুষ বিপদে পড়েন, তাঁরা তাহলে সেই এমারজেন্সি নম্বর চালু করে সাহায্য চাইতে পারবেন। জানা গিয়েছে, শুধু জাপানেই নয়, উত্তর কোরিয়াতেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

নীরব ইতিহাস, পারমাণবিক বোমার আঘাতে আজও বিধ্বস্ত পৃথিবীর বহু স্থান

পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে আরও পাগলা কুকুরের জন্ম হবে: অভিষেক

টোকিওতে বিপ্লবী রাসবিহারি বসুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন অভিষেকের

জাপানের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা সংসদের প্রতিনিধি দলের, গান্ধিমূর্তিতে শ্রদ্ধা

বিশ্ব জুড়ে হইচই, জাপানে সমুদ্রগর্ভে মিলল ১২ হাজার বছরের প্রাচীন পিরামিড

ফের কেঁপে উঠল মায়ানমারের মাটি, ফিরল ভয়ঙ্কর স্মৃতি

বিধ্বস্ত মায়ানমারের ছবি ইসরো-র স্যাটেলাইটে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00