Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মার্কিন সেনার হামলায় ১০ জন হুতি জঙ্গি নিহত

Share:

নিজস্ব প্রতিনিধি : গত কয়েকদিন ধরেই লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি জঙ্গিরা। শেষ পর্যন্ত জঙ্গিদের নিরস্ত করতে পাল্টা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন হামলার মুখে পড়ে ১০ জন জঙ্গি নিহত হয়েছে বলে খবর। তিনটি জাহাজ ডুবে গিয়েছে।

জানা গিয়েছে, গত রবিবার হুতি জঙ্গিগোষ্ঠীরা সিঙ্গাপুরের একটি জাহাজে হামলা চালাতে আচমকাই জঙ্গিদের নিরস্ত করতে হানা দেয় মার্কিন নৌসেনার হেলিকপ্টার। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে, দুটি হেলিকপ্টারে করে অভিযান চালায় মার্কিন নৌসেনারা। মার্কিন সেনার এই পাল্টা হামলা চালানোর কথা স্বীকার করে নিয়েছে হুতি জঙ্গিরা। তাদের বক্তব্য, তাদের ১০ জন সদস্যের মৃত্যু হয়েছে। তিনটি জাহাজ ডুবে গিয়েছে। যে চার জন বেঁচে গেছে, তারা আহত দুজনকে নিয়ে হোদেইদা বন্দরে পৌঁছেছে। এদিন জঙ্গিদের তরফে রীতিমতো হুঁশিয়ারির সুরে জানানো হয়, আগামীদিন মার্কিন হানার প্রতিশোধ নেওয়া হবে।

গত ১৯ ডিসেম্বর থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক এই সমুদ্রপথে ২৩ বার আক্রমণ শানিয়েছে হুতি জঙ্গিরা। গত শনিবার জঙ্গিদের তরফে ড্রোন হামলা চালানো হয় বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তরফে বিবৃতিতে জানা গিয়েছে। উল্লেখ্য, হুতির নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের বেশিরভাগ ভূখণ্ড। ইরান সমর্থিত এই জঙ্গিগোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে, ইজরায়েল গাজায় হামলা বন্ধ না করা পর্যন্ত বিভিন্ন নৌযানে হামলা অব্যাহত রাখবে এই জঙ্গিগোষ্ঠী।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

যুদ্ধ শুরু হতে পারে যে কোনও মুহূর্তে, সতর্কবার্তা ইরানের

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

ইজরায়েলের হয়ে গুপ্তচরগিরি! ১৬ দিনে ৫ লক্ষাধিক আফগানকে দেশছাড়া করল ইরান

ইরানি হামলায় ক্ষতিগ্রস্থ ইজরায়েলে ৩৯ হাজার বাসিন্দা, ক্ষতিপূরণের আর্জি

যুদ্ধবিরতির আবহে ইজরায়েলে মিসাইল হানা ইরানের, মৃত ৩

শাস্তি দেওয়ার কাজ চলবে, ইজরায়েলকে হুঁশিয়ারি খামেনির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00