Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে প্রবল ঝাঁকুনি, নিহত এক যাত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ দুর্ঘটনার কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্স। প্রতিকুল আবহাওয়ার কারণে মাঝ আকাশে আচমকাই বিমানের মধ্যে প্রবল ঝাঁকুনি। আর তাতেই প্রাণ হারালেন এক যাত্রী। পাশাপাশি অন্ততপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন। ওই দুর্ঘটনার পরেই ব্যাঙ্কক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে  দুর্ঘটনাগ্রস্ত বিমানটি। 

মঙ্গলবার ‘সিঙ্গাপুর এয়ারলাইন্স’ তরফে জানানো হয়েছে, লন্ডন থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে মাঝ আকাশেই পএতিকুল আবহাওয়ার মুখোমুখি হয় এসকিউ৩২১ বোয়িং বিমানটি। তাতেই বিমানের মধ্যে  প্রবল ঝাঁকুনি শুরু হয়। যাদের সিটবেল্ট বাঁধা ছিল না, তারা ছিটকে অন্য দিকে চলে যান। এরফলে  ৩০ জন আহত সহ একজন নিহত হয়েছেন। এখনও পর্যন্ত নিহত যাত্রীর পরিচয় সম্পর্কে জানা যায়নি। দুর্ঘটনার সময় বিমানটিতে মোট ২১১ জন যাত্রী সহ ১৮ জন ক্রু ছিলেন।  জানা গিয়েছে  দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ব্যাঙ্কক বিমানবন্দরে আপৎকালীন ভিত্তিতে অবতরণের পরই আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই সুবর্ণাভূমি বিমানবন্দরের সামনে লাইন দিয়ে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে ।

উল্লেখ্য, ২০০০ সালে প্রথমবার সিঙ্গাপুর এয়ারলাইন্স তাইওয়ানে উড্ডয়নের সময় একটি রানওয়েতে ভেঙে পড়ে। এই ঘটনার ২৪ বছর পর আবারও দুর্ঘটনাগ্রস্ত হয় সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান। তবে এদিনের ঘটনায়  এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ নাকি অন্য কারণে দুর্ঘটনা হয় তা এখন সঠিকভাবে জানা যায়নি।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00