নিজস্ব প্রতিনিধি : বুধবার (১৬ অক্টোবর ২০২৪) চাঁদ মীন রাশিতে থাকবে। বৈদিক পঞ্জিকা মতে আজ আশ্বিন মাসের শুক্লা চতুর্দশী তিথি। আজ পালিত হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। জ্যোতিষ গণনা অনুযায়ী, আজ ধ্রুব যোগ, রবি যোগ ও শশ রাজ যোগের শুভ প্রভাব থাকবে। পাশাপাশি রয়েছে প্রথমে উত্তর ভাদ্রপদ ও পরে রেবতী নক্ষত্রের শুভ প্রভাব। একদিকে দেবী লক্ষ্মী অন্যদিকে হিন্দুধর্মে বুধবার হল সিদ্ধিদাতা গণেশের প্রিয় দিন। ভক্তের জীবনে ভরে উঠবে সুখ সম্পদে। জেনে নিন দেবী লক্ষ্মীর কৃপায় কোটিপতি হবেন কারা।
মিথুন : আজ দেবী লক্ষ্মীর কৃপায় মনের ইচ্ছে পূরণ হবে এই রাশির। যারা নতুন চাকরি খুঁজছেন তাঁদের জন্য সুখবর। ভাল কোন চাকরি পেতে চলেছেন। ব্যবসার জন্য ভাল খবর। দাম্পত্য জীবন ভাল যাবে। প্রেম জীবনে সঙ্গীর থেকে প্রশংসা পেতে পাবেন। সংসারে শান্তি আসতে চলেছে।
কোন রংয়ের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক এই রাশির জন্য অত্যন্ত শুভ হবে।
কর্কট : আর্থিক ভাবে লাভবান হবেন এই রাশি। সমাজে মান সম্মান বাড়বে এই রাশির জাতকদের। সারাদিন মনে প্রচুর সাহস ও আত্মবিশ্বাস থাকবে। ব্যবসা থেকে মোটা অঙ্কের টাকা আসতে চলেছে। কর্মক্ষেত্রে সিনিয়রদের থেকে প্রংশসা পাবেন। বাড়িতে নতুন জিনিস কিনতে পারবেন। হাতে প্রচুর টাকা আসতে চলেছে।
কোন রংয়ের পোশাক পরবেন : এই রাশির জন্য অত্যন্ত শুভ রং হল রুপালি, সোনালি, এবং লাল বা গোলাপি রঙের পোশাক পরতে পারেন।
কন্যা : কোজাগরী পুজোর দিনে অমৃত সিদ্ধি যোগের প্রভাবে লাভবান হবেন কন্যা রাশির জাতকরা। হাতে মুঠো মুঠো টাকা আসতে চলেছে। ব্যবসা থেকে অতিরিক্ত লাভের মুখ দেখবে এই রাশি। দাম্পত্য জীবন ভাল যাবে। পরিবার থেকে সমর্থন পাবেন।
কোন রংয়ের পোশাক পরবেন : এই রাশির জন্য অত্যন্ত শুভ রং হল সবুজ, বাদামী, এবং হলুদ।
বৃশ্চিক : সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে বৃশ্চিক রাশির উপর। দীর্ঘদিনের কোনও অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। অর্থাভাব দূর হবে। বিবাহিত জীবনে সুখ ও শান্তিতে ভরে উঠবে।
কোন রংয়ের পোশাক পরবেন : হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর হবে এই রাশির জন্য।