Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কারও আর্থিক উন্নতি, কারও বা গৃহে অতিথির আগমন, কেমন যাবে আজ সারাদিন

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার, শ্রীগণেশের দিন। সকাল সকাল জেনে নিন কেমন যাবে আপনার সারাদিন।

মেষ: আর্থিক টান পড়লেও প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে। মানসিক অস্থিরতা বৃদ্ধি। কোনও শুভ কর্মে অংশগ্রহণ। কারও আমন্ত্রণ রক্ষা করা।

বৃষ: অপ্রত্যাশিত আর্থিক উন্নতি। দৈহিক এবং মানসিক চাপ থাকবে। বুদ্ধি দোষে কোনও কিছু ক্ষতি। কোনও শুভ সংবাদলাভ।

মিথুন: নতুন কোনও পরিকল্পনা মাথায় আসতে পারে। যা কিছু করবেন ভেবে করবেন, করার আগে তলিয়ে দেখে নেবেন। পারিবারিক ও পারস্পরিক ঝুটঝামেলা যতটা সম্ভব এড়িয়ে চলুন

কর্কট: দুশ্চিন্তার মধ্যে সামান্য আর্থিক উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি পেলেও কর্মক্ষেত্রে থাকবে হতাশাপূর্ণ। কারও সাথে অযথা অশান্তির সৃষ্টি ও ভুল বোঝাবুঝি দেখা দেবে। গৃহের পরিবেশ অপ্রীতিকর হয়ে উঠবে।

সিংহ: অপ্রত্যাশিত সহযোগিতা কিংবা অর্থলাভ। কোনও ব্যাপারে উৎসাহিত হবেন। মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে।

কন্যা: আয় বৃদ্ধি এবং কিছু আর্থিক উন্নতি। কাজের ব্যাপারে প্রশংসিত।   মানসিক চাপ সামান্য কমবে। কোথাও নিমন্ত্রণ রক্ষার্থে যেতে পারেন।

তুলা: মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বাড়বে। কোনও বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। কারও কথা রক্ষা করতে হবে। স্বজন বিষয়ে উদ্বেগ ও মতবিরোধ দেখা দেবে। হঠাৎ অর্থলাভ ও সাদা দ্রব্য লাভ হবে।

বৃশ্চিক: শরীর ও মনের উপর একটানা চাপ। চিত্ত চঞ্চলতা বাড়বে। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ। গৃহে নতুন ব্যক্তি কিংবা আত্মীয়ের আগমন ও ব্যয় বৃদ্ধি পাবে।

ধনু: সামান্য কথা নিয়ে বচসা ও ঝগড়া। গৃহে অশান্তির পরিবেশ। কোনও সুসংবাদ পাবেন। গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ। কথা রক্ষার্থে কোথাও যেতে হবে।

মকর: উৎসাহ বৃদ্ধি করে এমন কোনও সংবাদ কিংবা যোগাযোগ আসবে। অযাচিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। স্পষ্টবাদিতা ও জেদি মনোভাব অন্যের সমালোচনার খোরাক করতে পারে।

কুম্ভ: সামান্য অর্থ হাতে এলেও কোনও দ্রব্য বা অর্থ ক্ষতির যোগ বর্তমান। হঠাৎ কোনও যোগাযোগ উদ্দীপনা বৃদ্ধি করতে পারে। নতুন দ্রব্য লাভ ও কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।

মীন: কারও অপ্রীতিভাজন ও অন্যে ভুল বুঝে দোষারোপ করতে পারে। পারিবারিক কারণে মনোমালিন্য ও কোনও ঘটনা মানসিক শান্তি নষ্ট করবে।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

0:00