নিজস্ব প্রতিনিধি: হাতঘড়ি পরেন না এমন মানুষ আছে নাকি? শুধুই কি কাজের খাতিরে! শখের জন্য অনেকে হাতঘড়ি পরে থাকেন। বাস্তু মতে হাতঘড়ি পরা অত্যন্ত শুভ। ঘড়ি আমাদের সময়ের মূল্য বুঝিয়ে দেয়।কিন্তু হাতের মধ্যে সময়কে বন্দি করলেই চলবে না।হাতঘড়ি পরার সঠিক নিয়মও জানা চায়। তবেই আসবে সাফল্য। ভুল হাতে ঘড়ি পরছেন না তো? তাহলে কিন্তু হীতে বিপরীত হবে।
কোন হাতে ঘড়ি পরবেন : যে হাতে আপনি ঘড়ি পরতে স্বচ্ছন্দ, সেই হাতেই ঘড়ি পরুন। তবে বলা হয়ে থাকে যে ডান হাত ঘড়ি পরার জন্য বেশি শুভ। ডান হাতে ঘড়ি পরলে আপনার জীবনে সাফল্য আসার সম্ভবনা বেশি বলে মত বাস্তুবিদদের।
ঘড়ি কোথায় রাখবেন : ঘড়ি হাত থেকে যেখানে সেখানে খুলে রাখবেন না। বাস্তু অনুসারে সঠিক স্থানে ঘড়ি রাখা উচিত। বালিশের নিচে কখনোই ঘড়ি রাখবেন না। এমনকী বিছানায় ঘড়ি রাখা ঠিক নয়। তাই ড্রয়ার অথবা বিশেষ লকার বা সাজসজ্জার জিনিসের পাশে ঘড়ি রাখতে পারেন।
কেমন ঘড়ি পরবেন : বাস্তুমতে ঢিলে ঘড়ি পড়া উচিত নয়। এতে আত্মবিশ্বাস নষ্ট হয়। কেরিয়ারে এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই সাফল্য পেতে গেলে হাতের মাপ মত ঘড়ি পরুন। হাতের কবজিতে ঠিকমতো যেন ফিট হয়।
আরও পড়ুন : স্নান করার আগে মেনে চলুন সহজ টোটকা!বদলে যাবে ভাগ্য….
কোন রংয়ের ঘড়ি পরবেন : চেষ্টা করুন রাশি অনুযায়ী সঠিক রংয়ের ঘড়ি বেছে নিতে। আপনি কোষ্ঠীতে যে গ্রহ দুর্বল, সেই গ্রহের সঙ্গে সম্পর্কিত রংয়ের ঘড়ি পরলে দুর্বল গ্রহ শক্তিশালী হয়। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোনালি ও রূপালি রংয়ের ঘড়ি আর্থিক অভাব দূর করে। এই রংয়ের ঘড়ি পরলে সাফল্য আসার সম্ভবনা বেশি।