মেষ রাশি : বুধবার ১২ ফেব্রুয়ারি এই রাশিদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। বুঝেশুনে কথা বলুন। তর্ক-ঝামেলা এড়িয়ে চলুন। নিজের ব্যয় নিয়্ন্ত্রণ করুন। প্রেমের ক্ষেত্রেও সতর্ক থাকুন। অফিসে পদোন্নতি হবে। তবে প্রতিপক্ষের ফাঁদ থেকে বাঁচতে বুদ্ধি করে চলুন। আর্থিক পরিস্থিতি মধ্যম প্রকৃতির থাকবে।
কোন রংয়ের পোশাক পরবেন : গোলাপি, হালকা নীল বা আকাশি রং বা লাল রংয়ের পোশাক ব্যবহার করতে পারেন।
বৃষ রাশি : আজকের দিনটি খুব একটা ভাল কাটবে না এই রাশির জাতকদের। মানসিক অবসাদে ভুগতে পারেন। অফিসে ঝগড়া-ঝামেলা হতে পারে। বন্ধুদের সঙ্গে তর্ক হতে পারে। মাথা ঠান্ডা করে চলুন। রাস্তাঘাটে সাবধানে পার হবেন।
কোন রংয়ের পোশাক পরবেন : সাদা, হালকা আকাশি রংয়ের পোশাক চলবে।বিশেষ করে সাদা রং এই রাশিদের জন্য অত্যন্ত শুভ হবে।
মিথুন রাশি : স্বজনের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ঝামেলা হতে পারে। মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভবনা আছে। দুর্ঘটনায় পায়ে আঘাত পেতে পারেন।প্রেমিক প্রেমিকাদের প্রেমে বিচ্ছেদ কিংবা মতবিরোধ দেখা দিতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
কোন রংয়ের পোশাক পরবেন : হালকা আকাশি, হালকা সবুজ ও হালকা লাল পোশাক আপনার জন্য শুভ হবে।