উৎসব ও প্রতিবাদ দুটোই হোক: দেব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ্যে  ‘টেক্কা’-র প্রথম লুক।   আর সেখানেই দেব- রুক্মিণীকে দেখা গেল এক অন্য সমীকরণে। সিনেমায় দেবকে দেখা যাবে কিডন্যাপারের ভূমিকায়। তাঁর চরিত্রের নাম ইকলাখ।  আর রুক্মিণীকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে।  ‘টেক্কা’-র প্রথম লুকের শুরুতেই দেখা গিয়েছে , কলকাতার একটি নামি স্কুল থেকে একটি শিশুকে অপহরণ করে পালিয়েছে দেব। বলা যায়, গোটা ঝলক জুড়ে রয়েছে  পুলিশ – চোরের খেলা। সেখানে নেই রুক্মিণী ও দেবের মধ্যে কোনও প্রেমের সমীকরণ।

‘টেক্কার’ প্রথম লুক প্রকাশ হওয়ার পর এক সাক্ষাৎকারে  দেব জানান, ‘এমন চরিত্রে আমি আগে অভিনয় করিনি। তাই চরিত্রটাকে আগে আমায় বিশ্বাস করতে হয়েছিল। ছবিতে রয়েছে সংবাদমাধ্যমেরও একটা ভূমিকার কথাও। দেখানো হয়েছে বিচার পাওয়ার লড়াই।‘ তবে বর্তমান প্রেক্ষাপট নিয়ে এই ছবি প্রচার করা  হবে না বলে জানিয়ে দিয়েছেন দেব।

‘টেক্কার’ পাশাপাশি আরজি কর নিয়ে মুখ খোলেন টলি তারকা। বললেন , ‘ আমি চাই না কোথাও আরজি করের ঘটনার পুনরাবৃত্তি হোক। আমি চাই প্রতিটি মহিলা স্বাধীনভাবে  যাতে বাঁচতে পারে।‘ বলা বাহুল্য সামনেই রয়েছে দুর্গোৎসব। কিন্তু আরজি কর কাণ্ড নিয়ে জোরকদমে চলছে বিক্ষোভ। সেই প্রসঙ্গে দেব জানান, ‘উৎসবের মাধ্যমেই পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। উৎসবের জন্য  কাউকে প্রতিবাদ করতে আটকানো হচ্ছে না। আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে হলেও বাংলার মানুষের সঙ্গে বিরোধিতা করতে পারব না। একটা বিচার পাওয়ার জন্য বাংলার অন্য মানুষদের সঙ্গে অবিচার তো করতে পারব না।‘ শুধু তাই নয় আরজি করের ঘটনার জন্য নবান্ন ঘেরাও না করে দেশের আইনে বদল আনার ডাক দিয়েছেন দেব।

‘প্রজাপতি ২’-তে ফের পুলিশের ভূমিকায়? লন্ডন ব্রিজে ১৩ বছরের স্মৃতি তাজা করলেন দেব

দুর্যোগে প্রশাসন সবসময় পাশে রয়েছে, ঘাটালের পরিস্থিতি দেখে পোস্ট দেবের

মাধ্যমিকে অষ্টম র‍্যাঙ্ক করায় অরিত্র’কে ফোন দেবের, কৃতী ছাত্রকে জানালেন শুভেচ্ছা

‘সময়াভাব’, অমিত শাহের পর অভয়ার বাবা- মা’র সঙ্গে দেখা করলেন না রাষ্ট্রপতি

জিতু কমলের প্রেমে মজেছেন শ্রাবন্তী? শিবরাত্রিতেই বড়সড় ইঙ্গিত দিলেন টলি নায়িকা

RG Kar: সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টের

দেবকে আচমকাই চিঠি মমতার , কী লিখলেন তাতে ?

‘বিনোদিনী’র সাফল্য কামনায় ইসকন মন্দিরে পুজো দিলেন রুক্মিণী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]