১ বছরও হয়নি, বিনা মিউজিকেই ইয়ালিনীর নাচ, মেয়ের মিষ্টি ভিডিও শেয়ার শুভশ্রীর

এখনও ১ বছর হয়নি ইয়ালিনীর, আর তাতেই একেবারে নাচতে শিখে গিয়েছে সে, তাও আবার বিনা মিউজিকে। হ্যাঁ, সোমবার সকালে মেয়ের নাচের ভিডিও পোস্ট করলেন শুভশ্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবারের নানা মিষ্টি মুহূর্ত অবিরত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন টলিউডের মিষ্টি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্ত্রীর দেখাদেখি পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীও। সময়-সুযোগ পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভোলেন না তিনি। আর শুভশ্রীর কথা বলতে গেলে, শুটিংয়ের কাজ শেষ হয়ে গেলেই তাঁর পুরো সময়টা জুড়ে শুধুই দুই সন্তান, ইউভান ও ইয়ালিনী চক্রবর্তী। তাঁদের সঙ্গে খেলা, তাঁদেরকে পড়তে বসানো সবটাতেই মায়ের দায়িত্ব পালন করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর সবটাই ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। ২০২০ সালের করোনার সময় ইউভানের জন্ম দেন তিনি। জন্মের পর থেকেই ছেলেকে সামনে আনছেন তিনি। ছেলের সঙ্গে নানা খুঁটিনাটি ছবি-ভিডিও শেয়ার করেছেন।

যার ফলে এখনও টলিউডের লিটল ক্রাশ ইউভান। ছেলের ৩ বছর পরে গতবছর নভেম্বরে মেয়ে ইয়ালিনীর জন্ম দেন অভিনেত্রী। বলা চলে, এখন ভরা সংসার রাজ শুভশ্রীর। দিন কয়েক আগেই মেয়ে ইয়ালিনীকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। মেয়ের মধ্যেই নিজেকে দেখেন শুভশ্রী, আর মেয়েকে দেখতেও মায়ের যমজ। দুর্গাপুজোতে ছেলে-মেয়ে ও স্বামীর সঙ্গে চুটিয়ে মজা করেছেন অভিনেত্রী। এবার মেয়ের একটি অনবদ্য প্রতিভার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন শুভশ্রী।এখনও ১ বছর হয়নি ইয়ালিনীর, আর তাতেই একেবারে নাচতে শিখে গিয়েছে সে, তাও আবার বিনা মিউজিকে। হ্যাঁ, সোমবার সকালে মেয়ের নাচের ভিডিও পোস্ট করলেন শুভশ্রী। সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তও কখনই তালিকা থেকে বাদ পড়ে না তাঁর।

 

যেমন ইউভানের প্রথম স্কুল, প্রথম হাঁটা, কিংবা অবসরে খুনসুটি, সবটাই ক্যামেরা বন্দি করে রেখেছেন তারকা দম্পতি। তবে ইয়ালিনীর মুখ দেখার জন্যে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল সকলকে। অবশেষে মাস খানেক আগে মেলে ইয়ালিনি অর্থাৎ জুটির ছোট কন্যার দর্শন। তারপর থেকে মাঝে মধ্যেই ইয়ালিনীর নানা ছবি থেকে ভিডিও শেয়ার করে চলেছেন শুভশ্রী। এবার মেয়ের নাচের ভিডিও সামনে আনলেন শুভশ্রী। সোমবার শুভশ্রীর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেল ইয়ালিনীকে তাঁর মা অর্থাৎ শুভশ্রী নাচতে বলছেন, আর মুহূর্তে সে মুখে আওয়াজ করে নাচতে শুরু করে দেয়। বিনা মিউজিকেই। ইয়ালিনীর সেই ভিডিওতেশুভশ্রীকে বলতে শোনা যায়– ‘তোমার মিউজিকও লাগে না?’ যা শুনে ইয়ালিনী কোনও উত্তর না দিয়ে মাটিতে বসে পড়ে আবার নিজের মতো খেলতে শুরু করল। সকলেই ইয়ালিনি ও শুভশ্রীর এই মিষ্টি মুহূর্তকে ভালবাসায় ভরিয়ে দিলেন।

মা শুভশ্রীর কোলে চেপে হাসতে হাসতে প্রথম স্কুল গেল ছোট্ট ইয়ালিনী

পরনে লাল জামদানি, সিঁদুর-শাখাপলা, ঘরোয়া সাজেই অন্নপূর্ণার আরাধনা করলেন শুভশ্রী

এবার ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র চরিত্রে শুভশ্রী, ‘দেবী চৌধুরানী’র পর নয়া চমক শুভ্রজিৎ-এর

হলুদ স্নান পোশাকে সাবলীল ‘রাজকন্যা’, সমুদ্রপাড়ে ভাইরাল একরত্তি ইয়ালিনি

‘উফ একেবারে অসহ্য’ কাকে দুচক্ষে সহ্য করতে পারেন না টলি সুন্দরী শুভশ্রী ?

গুটি গুটি পায়ে এক বছর পূর্ণ, খুদে ইয়ালিনির জন্মদিনে কি লিখলেন রাজ-শুভশ্রী?

এ কী কাণ্ড! প্রথম বুলিতেই কাকে ডেকে ফেলল শুভশ্রীর কন্যা ইয়ালীনি?

বয়স এখনও হয়নি ১, ছোট্ট ছোট্ট হাতে মা শুভশ্রীর মেকআপ করতে ব্যস্ত খুদে ইয়ালিনি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]