Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬৮তে পা দিলেন রেখার ফিরে দেখা তাঁর সেরা ৫ চলচিত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বাইঃ সোমবার বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রেখার(Rekha) ৬৮ তম জন্মদিন(Birthday)। ১৯৬৯ সালে মাত্র ১৪ বছর বয়সে ‘অঞ্জনা সফর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পদার্পণ করেন রেখা। পরবর্তীকালে কর্মজীবনে ক্রমশ খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন প্রতিভাবান এই অভিনেত্রী। দীর্ঘ কর্মজীবনে প্রায় ১৮০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন খ্যাতনামা এই অভিনেত্রী। অভিনয়ের দক্ষতার জন্য তিনি একটি জাতীয় পুরস্কার এবং তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। ২০১০ সালে অভিনেত্রী হিসেবে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন রেখা। আজ এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিনে তাঁর অভিনীত কিছু গুরুত্বপূর্ণ ছবির সম্পর্কে জেনে নেওয়া যাক।

১৯৭৮ সালের বিনোদ মেহেরার বিপরীতে ‘ঘর’ ছবিতে অভিনয় করেন রেখা। সিনেমাটি পরিচালনা করেন মানিক চ্যাটার্জী। একটি অল্প বয়সী বিবাহিত দম্পতির জীবন ধর্ষণের অভিযোগে কি করে বদলে যায় সেই চিত্রই তুলে ধরেছে এই সিনেমা। এই ছবিতে রেখার অসাধারণ অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। পরবর্তীকালে ছবিটি তামিল এবং মালায়ালাম ভাষাতেও রিমেক করা হয়। ১৯৮০ সালে ঋষিকেশ মুখার্জি পরিচালিত ‘খুবসুরত’ চলচ্চিত্রে রেখার অভিনয় সকলের মনে দাগ কাটে। এই সিনেমায় মঞ্জু দয়ালের চরিত্রে অভিনয় করেন রেখা। ছবিটিতে রাকেশ রোশন শশী কলার সঙ্গে অভিনয় করেন রেখা। তবে তার কমিক টাইমিং এবং মজাদার সংলাপ গুলি এই সিনেমা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

এরপর ১৯৮১ সালে রেখা তার জীবনের অন্যতম সেরা ছবি ‘উমরাওজানে’ অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেন মুজাফফর আলী। ছবিটিতে রেখা একজন কবি এবং নৃত্যশিল্পীর চরিত্রের অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রেখা এরপর ১৯৮১ সালে যশ চোপড়া পরিচালিত ‘সিলসিলা’ ছবিতে অভিনয় করেন রেখা। এই ছবিতে অমিতাভ বচ্চন জয়া বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অভিনেত্রী। কিন্তু অমিতাভ বচ্চনের বিপরীতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেন রেখা। ছবিটি বক্স অফিসে সফল না হলেও রেখার অভিনীত অন্যতম স্মরণীয় ছবির তালিকায় জায়গা করে নেয় এরপর ১৯৮৮ সালে রাকেশ রোশন পরিচালিত ‘খুন ভরি মাঙ’ ছবিতে অভিনয় করেন রেখা। ছবিটি প্রতিশোধ মূলক নাটক হিসেবে উপস্থাপন করা হয়। ছবিতে জ্যোতির ভূমিকায় অভিনয় করেন রেখা। চরিত্রটি স্বামীর দ্বারা প্রতারিত হয়ে প্রতিশোধ নেবার জন্য ফিরে আসে। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান রেখা। তবে দীর্ঘদিন অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

৪৪ বছর পর পর্দায় ‘উমারও জান’, প্রিমিয়ারে রেখার ‘সিলসিলা’ লুকে নজর কাড়লেন আলিয়া

এই সিনেমার পর অমিতাভ আর রেখার সঙ্গে কাজ করতে চাননি

অমিতাভের নাতিকে জড়িয়ে ধরলেন রেখা, কানে কানে কী বললেন বলি অভিনেত্রী ?   

অমিতাভকে এখনও চোখে হারান, ‘Kaun Banega Crorepati’-র নিয়মিত দর্শক রেখা

জানেন কি, মনিষা নয়, রেখাই হতে পারতেন ‘হীরামাণ্ডি’র মল্লিকাজান

লিপ ইয়ারে মায়ের জন্মদিনেই জন্ম নিল মেয়ে

Happy Birthday তৃণমূল কংগ্রেস, আজ ২৭তম প্রতিষ্ঠা দিবস

একবার বোরখা পরে আদালতে গিয়েছিলেন রেখা, তিনি যেখানেই যান সেটাই খবর……..

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00