Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমিতাভের নাতিকে জড়িয়ে ধরলেন রেখা, কানে কানে কী বললেন বলি অভিনেত্রী ?   

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ কাপুরের ১০০ তম জন্মদিন  উপলক্ষে মুম্বইতে বসেছিল চাঁদের হাট। সেখানে উপস্থিত ছিলেন রেখা, রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চনের নাতি অভিনেতা অগস্ত্য নন্দা সহ একাধিক বলিউড তারকারা। আর এই অনুষ্ঠানেই রেখা আচমকাই জড়িয়ে ধরলেন ‘বিগ বি’ –এর নাতি অগস্ত্য নন্দাকে।  আর সেইসময় কিছুটা   অপ্রস্তুত হয়ে    অগস্ত্যকে দেখা যায়, রেখাকে দেখে করজোড়ে নমস্কার করতে ৷ অগস্ত্যর পাশে দেখা গিয়েছে সিকন্দর খেরকেও ৷

অন্যদিকে অমিতাভের নাতিকে জড়িয়ে ধরার আগে রেখাকে স্নেহের চোখে রাজ কাপুরের পোস্টারের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। সেইসময়  আবেগপ্রবণও হয়ে পড়েন তিনি। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বলা বাহুল্য,  বলিউডের অন্যতম চর্চিত জুটি অমিতাভ-রেখা। এক সময় পর্দায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। সেইসঙ্গে  তাঁদের জুটি  নিয়ে জল্পনাও কম হয়নি।  শুধু তাই নয় তাঁদের সম্পর্কের কথা গোটা বলিউড জানলেও, অমিতাভ কখনওই তা স্বীকার করেননি। সেইজন্য অমিতাভের সঙ্গে রেখাকে একসঙ্গে কোথাও দেখা গেলেই তা নিয়ে শুরু হয় আলোচনা।

উল্লেখ্য, রাজ কাপুরের জন্ম বার্ষিকী উপলক্ষে সকলের পরনে সাদা রঙের পোশাক। শুধু তাই নয়, সকলকে দেখা গিয়েছিল খোস  মেজাজে। পরিবারের সকলের সঙ্গে সঙ্গে আসেন অতিথিরা।  একে অপরের সঙ্গে ভাগ করে নিলেন মুহূর্ত। ননদ এবং শাশুরি যে আলিয়াকে কতটা ভালবাসেন সেটাও নজরে পড়ল। বৌমাকে জড়িয়ে আগে চুমু খেলেন নিতু। একথায় বলা যায়,  বেশ ঝাঁকজমক ভাবেই ভারতীয় সিনেমার অন্যতম আইকন রাজ কাপুরের পালিত হয় জন্মদিন ।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র নয়া সিজনে প্রথম কোটিপতি CISF আধিকারিক আদিত্য কুমার

জল ঢুকে পড়ল অমিতাভের জুহুর বাংলোয়, কেমন আছেন বিগবি-র পরিবার?

চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অচ্যুত পোদ্দার, বয়স হয়েছিল ৯১ বছর

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

বলিউডে ফের দুঃসংবাদ, না ফেরার দেশে পাড়ি প্রখ্যাত অভিনেতা-পরিচালকের

৪৪ বছর পর পর্দায় ‘উমারও জান’, প্রিমিয়ারে রেখার ‘সিলসিলা’ লুকে নজর কাড়লেন আলিয়া

ফোনে আর শোনা যাবে না অমিতাভের কন্ঠে সাইবার সচেতনতার বার্তা, হঠা‍ৎ কি হল?

পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00