Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জানেন কি, মনিষা নয়, রেখাই হতে পারতেন ‘হীরামাণ্ডি’র মল্লিকাজান

আমি অশ্রুসিক্ত হয়ে পড়েছিলাম এবং আমি তাকে বলেছিলাম যে আপনি আমাকে কাঁদাচ্ছেন। রেখা জি একজন দেবী। আমি তাকে ভালোবাসি, আমি তাকে জানার সুযোগ পেয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য রিলিজ হয়েছে সঞ্জয় লীলা বনসালির কাল্ট ক্ল্যাসিক ঘরানার ছবি ‘হীরামাণ্ডি’। যে ছবি ঘিরে বহু উত্তেজনা ছিল ভক্তদের মধ্যে। গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই ছবি। স্বাধীনতা পূর্বের দেশের গণিকা সাম্রাজ্য নিয়ে নির্মিত এই ছবি। কিন্তু ছবি মুক্তি পেতে না পেতেই শুরু হয়েছে বিতর্ক। কিংবদন্তি পরিচালক সঞ্জয় লীলা বনসালির পরিচালিত এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন, মনীষা কৈরালা, রিচা চাড্ডা, সঞ্জিতা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, ফারদিন খান এবং সঞ্জয় লীলা বনসালির আপন ভাগ্নি শরমিন সেহগাল। ৮ এপিসোড বেষ্টিত এই সিরিজে ‘আলমজেব’-এর চরিত্রে অভিনয় করেছেন শরমিন। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে শরমিনের অভিনয় একেবারেই ভাবলেশহীন মনে হয়েছে দর্শকদের। অনেকেই নেপোটিজম বিতর্ক তুলেছে। সঞ্জয় লীলা বনসালি, নিজের ভাগ্নি বলেই তাঁকে সুযোগ করে দিয়েছেন বলেন অভিযোগ দর্শকদের। যদিও এই বিতর্কে একেবারেই প্রতিক্রিয়া দেননি শরমিন, উল্টে তিনি তাঁর ইনস্টাগ্রামের সকল ছবির মন্তব্য বিভাগ বন্ধ করে দিয়েছেন।

এদিকে বিবেক অগ্নিহোত্রীও সঞ্জয় লীলা বনসালির এই ছবির বিরুদ্ধে নানা বিতর্কিত মন্তব্য করেছেন। সে যাই হোক না কেন, এই ছবিতে বাকি সকল তারকারা কিন্তু নিজের যথা সামর্থ দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে, হীরামাণ্ডির সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মনিষা কৈরালা। তিনি মল্লিকাজানের ভূমিকায় অভিনয় করছেন। স্বাভাবিকভাবেই তাঁর অভিনয় যথেষ্ঠ প্রশংসা পেয়েছে। কিন্তু জানেন কি, প্রায় ২০ বছর আগে এই ছবির পরিকল্পনা করেছিলেন সঞ্জয় লীলা বনসালি। কিন্তু তখন মল্লিকাজানের চরিত্রে তিনি বলিউডের প্রবীণ অভিনেত্রী রেখাকে নিতে চেয়েছিলেন। কারণ কিংবদন্তি অভিনেত্রী রেখা, রাজকীয় সৌন্দর্যের জন্য পরিচিত, এবং অনেক আইকনিক ছবিতে উপস্থিত হয়েছেন।

হীরামান্ডি দেখার পর তিনি মনীষা কৈরালাকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু একসময় মনীষার জায়গায় তাঁর থাকার কথা ছিল। একটি বিনোদন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে, মনীষা রেখার প্রশংসা করে বলেছেন যে, “রেখা জী আমাকে বলছিলেন যে ১৮-২০ বছর আগে, তাকে এই চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল। হীরামাণ্ডি প্রিমিয়ারের একদিন পরে রেখা তাকে ফোন করে বলেছিলেন, “বাচ্চা, আমি প্রার্থনা করছিলাম যে আমি যদি এই চরিত্রটি না করি তবে তুমি এটি কর। আমার প্রার্থনা সত্য হয়েছে। তুমি এটা বিস্ময়করভাবে করেছ।” মনীষা এরপর আরও বলেন, “আমি অশ্রুসিক্ত হয়ে পড়েছিলাম এবং আমি তাকে বলেছিলাম যে আপনি আমাকে কাঁদাচ্ছেন। রেখা জি একজন দেবী। আমি তাকে ভালোবাসি, আমি তাকে জানার সুযোগ পেয়েছি। তিনি সবচেয়ে করুণাময় এবং কাব্যিক। সে কী শিল্পী। তার কণ্ঠ, নাচ, শৈলী, নান্দনিকতা, আপনি এটির নাম দেন। তিনি খুব সুন্দর একজন মানুষ।” এর আগে যখন লস অ্যাঞ্জেলেসে হীরামান্ডির প্রিমিয়ার হয়েছিল, তখন সঞ্জয় লীলা বনসালি বলেছিলেন, “এটি ১৮ বছর আগে পরিকল্পিত প্রজেক্ট, এক সময়ে আমি রেখা জি, করিনা এবং রানিকে নিয়ে এই ছবিটিতে করতে চেয়েছিলেন। পাকিস্তানি তারকা ফাওয়াদ খান এবং মাহিরা খানকেও নেওয়ার কথা ছিল। কিন্তু আদতে তা হল না।”

৪৪ বছর পর পর্দায় ‘উমারও জান’, প্রিমিয়ারে রেখার ‘সিলসিলা’ লুকে নজর কাড়লেন আলিয়া

এই সিনেমার পর অমিতাভ আর রেখার সঙ্গে কাজ করতে চাননি

অমিতাভের নাতিকে জড়িয়ে ধরলেন রেখা, কানে কানে কী বললেন বলি অভিনেত্রী ?   

অমিতাভকে এখনও চোখে হারান, ‘Kaun Banega Crorepati’-র নিয়মিত দর্শক রেখা

ভগবান রূপে পুজিত চারপেয়ী, নেপালে ‘কুকুর তিহার’ উদযাপনে সামিল মনিষা কৈরালা

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর নিজের একাকিত্বের কথা তুলে ধরলেন মণীষা

একবার বোরখা পরে আদালতে গিয়েছিলেন রেখা, তিনি যেখানেই যান সেটাই খবর……..

সে কি কাণ্ড! সেলফি তোলার বায়না জুড়তেই ভক্তকে কষিয়ে চড় রেখার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00