Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৪৪ বছর পর পর্দায় ‘উমারও জান’, প্রিমিয়ারে রেখার ‘সিলসিলা’ লুকে নজর কাড়লেন আলিয়া

তবে এদিন উমরাও জানের প্রিমিয়ারে সবথেকে নজর কেড়েছিলেন আলিয়া ভাট। যিনি একটি গোলাপি শাড়িতে অনুষ্ঠানে এসেছিলেন। এবং রেখার সিলসিলা লুককে পুনরাবৃত্তি করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪৪ বছর পর পর্দায় ফিরল উমরাও জান। যেখানে অভিনয় করছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেখা (Rekha)। নারী কেন্দ্রিক এই সিনেমায় রেখার অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল সকলের। আজও সিনেমাটির গল্প দর্শকদের চোখে তাজা। বৃহস্পতিবার (২৬ জুন) মুম্বইয়ে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কারণ ২৭ জুন ছবিটি প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছে। নয়া প্রজন্মের কাছে ছবিটি নতুন করে পরিচিত হবে। যাই হোক, এদিন ‘উমরাও জান’-এর প্রিমিয়ারে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন চিরসবুজ অভিনেত্রী রেখা। তিনি তাঁর রূপের ছটা দিয়ে মঞ্চ আলোকিত করেছিলেন। এদিন ঐতিহ্যবাহী পোশাকে অসাধারণ দেখাচ্ছিল অভিনেত্রীকে। তিনি তাঁর স্টাইল এবং মার্জিত লুক দিয়ে আবারও দর্শকদের পাগল করেছেন। এদিন তিনি প্রিমিয়ারে আসা সকল অতিথি দের সঙ্গে পোজ দিয়েছেন পাপারাজ্জিদের ক্যামেরায়।

পাশাপাশি অনিল কাপুরের হাত ধরে তাঁকে রেড কার্পেটে নাচতেও দেখা গিয়েছে। যা সকলের দৃষ্টি আকর্ষণ করছে। এছাড়াও অনেক বলিউড অভিনেতা উমরাও জানের বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন যাঁদের মধ্যে উপস্থিত হয়েছিলেন, তব্বু যিনি সম্পূর্ণ ঐতিহ্যবাহী লাল পোশাকে হাজির হয়েছিলেন। এছাড়াও ছিলেন আমির খান, হেমা মালিনী, এ আর রহমান, জাহ্নবী কাপুর, অদিতি রায় হায়দারি। তবে এদিন উমরাও জানের প্রিমিয়ারে সবথেকে নজর কেড়েছিলেন আলিয়া ভাট। যিনি একটি গোলাপি শাড়িতে অনুষ্ঠানে এসেছিলেন। এবং রেখার সিলসিলা লুককে পুনরাবৃত্তি করেছিলেন। এদিন অভিনেত্রীকে অপসরা ছাড়া কম কিছু দেখাচ্ছিল না। গোলাপি শাড়ি ব্লাউজের সঙ্গে একেবারে ছিমছাম লুকে হাজির হয়ে ছিলেন অভিনেত্রী। তাঁর লুক দেখে সকলেই রেখার সিলসিলা লুকের কথা মনে করেছেন। বোঝাই যাচ্ছিল, আলিয়া রেখাকে বিশেষভাবে সম্মান জানাতেই তাঁর সিলসিলা লুককে পুনরাবৃত্তি করেছিলেন। এবং তাঁর স্টাইলে সেজে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। জানা গিয়েছে, আলিয়ার এই লুকটি স্টাইল করেছেন সোনম কাপুরের বড় বোন রিয়া কাপুর।

 

 

View this post on Instagram

 

A post shared by Rhea Kapoor (@rheakapoor)

তিনিই ইনস্টাগ্রাম স্টোরিতে রেখার সিলসিলার সেই লুকের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে রেখা গোলাপি বর্নের যে শাড়িটি পরেছিলেন, আলিয়া ‘উমরাও জান’-এর স্ক্রিনিংয়ে সেই লুকের শাড়িটিই বেছে নিয়েছিলেন। আলিয়ার লুকটি ভক্তদের দ্বারাও বেশ প্রশংসিত হয়েছে। ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল রেখার উমরাও জান। যেখানে রেখার অভিনয় দেখে সকলে পাগল হয়ে গিয়েছিলেন।কারণ ছবিতে অসাধারণ সুন্দরী দেখিয়েছিল এই আইকনিক অভিনেত্রীকে। ছবিটি সেই সময়ে ব্লকবাস্টার হিট হয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন মুজাফফর আলি। বহুবছর পর একই জাদু নিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফিরলেন রেখা। ছবিটি চারটি ভার্সনে মুক্তি পেয়েছে।

৭৭ লক্ষ টাকা প্রতারণার দায়ে গ্রেফতার আলিয়া ভাটের প্রাক্তন সহকারী

‘অবিস্মরণীয় কিছুর শুরু’, ‘রামায়ণ’-এ রণবীরের ফার্স্ট লুক দেখে মুগ্ধ আলিয়া

ভাট থেকে কাপুর, স্বামীর পদবিতেই কানে-র মঞ্চে আলিয়া

দ্বিতীয়বার মা হতে চলেছেন আলিয়া, কান থেকেই দিলেন সেই ইঙ্গিত

এই সিনেমার পর অমিতাভ আর রেখার সঙ্গে কাজ করতে চাননি

মহিলা কর্মচারীর জন্মদিন একসঙ্গে সেলিব্রেশন করলেন রণবীর-আলিয়া, ভিডিও দেখে মুগ্ধ ভক্তরা

অমিতাভের নাতিকে জড়িয়ে ধরলেন রেখা, কানে কানে কী বললেন বলি অভিনেত্রী ?   

অবাক কাণ্ড, বিলাসবহুল গাড়ি ছেড়ে মুম্বই অটো-রিকসাতে চাপলেন আলিয়ার, হলটা কী?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00