Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভগবান রূপে পুজিত চারপেয়ী, নেপালে ‘কুকুর তিহার’ উদযাপনে সামিল মনিষা কৈরালা

নেপালের অসংখ্য নাগরিক তাঁদের পোষা কুকুরের সঙ্গে ঈশ্বরের মতো আচরণ করছে। কুকুরের উপর ফুল বর্ষণ করছে, মালা পরাচ্ছে। এটি নেপালের একটি অতি জনপ্রিয় উৎসব।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেত্রী মনিষা কৈরালা। বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। নব্বই দশক থেকেই বলিউডে রাজত্ব করছেন। মারণরোগ ক্যান্সারে থেকে মুক্ত হয়ে বলিউডে কামব্যাক করেছেন। তাঁকে শেষ দেখা গিয়েছে সঞ্জয় লীলা বনসালির ‘হীরামাণ্ডি’ তে। যেখানে মনিষা কৈরালা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। যাই হোক, বলিউডে দাপিয়ে বেড়ালেও অভিনেত্রী একজন নেপালি বংশোদ্ভূত অভিনেত্রী। যিনি তাঁর সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে রীতিমতো গর্বিত। তাঁকে প্রায়শই তার অনুরাগীদের সঙ্গে তাঁর নিজ সংস্কৃতির উৎসবগুলি ভাগ করে নিতে দেখা যায়। গতকাল অভিনেত্রী তাঁর নেপালি সংস্কৃতির আরও একটি উৎসব ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন।

তাঁদের সংস্কৃতিতে দিওয়ালির সময়ে কুকুর তিহার উদযাপন করতে দেখা যায়। যেখানে প্রত্যেকটি পরিবার তাঁদের পোষ্যদের ভগবানের রূপে পুজো করেন। যেটি যেকোনও পোষ্য প্রেমিকদের কাছে পছন্দ হবেই। কুকুরদের পুজো করার সেই ভিডিও শেয়ার করেই অভিনেত্রী ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানালেন। ভিডিওতে দেখা যাচ্ছে, নেপালের অসংখ্য নাগরিক তাঁদের পোষা কুকুরের সঙ্গে ঈশ্বরের মতো আচরণ করছে। কুকুরের উপর ফুল বর্ষণ করছে, মালা পরাচ্ছে। এটি নেপালের একটি অতি জনপ্রিয় উৎসব। কুকুর তিহার বলা হয় একে। ক্যাপশনে লিখেছেন, “নেপাল কুকুর তিহার উদযাপন করছে, এটি পোষ্যদের উপর নিঃশর্ত ভালবাসা এবং আনুগত্য থেকেই করা হয়। এই সুন্দর ঐতিহ্যে কুকুরকে মালা, সিঁদুর দিয়ে সম্মানিত করা হয়।”

বর্তমানে রাস্তার কুকুরদের সঙ্গে অনেকেই অনেক খারাপ আচরণ করে। এমনকী কুকুরের যন্ত্রণায় তাদের রীতিমতো বিষ খাইয়ে মেরে ফেলাও হয়। এমন উদাহরণ আছে প্রচুর। এই সময়ে দাঁড়িয়ে কুকুরকে ভগবান রূপে পুজোর বিষয়টি সত্যই মন ছুঁয়ে গেছে অভিনেত্রী ভক্তদের। এর পরেই কৈরালা তার ছোট ভাই সিদ্ধার্থ কৈরালার সঙ্গে একটি ছবি দিয়েছেন। ছবিতে, তাকে একাধিক আলোকিত প্রদীপের থালা হাতে বসে থাকতে দেখা গিয়েছে। তার ভক্তদের ‘শুভ দীপাবলি’র শুভেচ্ছা জানিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, “দীপাবলি আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের উপর আসল জয়। এই আলো আপনি যা চান এবং আরও অনেক কিছুতে আপনাকে গাইড করতে পারে! শুভ দীপাবলি।” এই বছরের শুরুর দিকে, মনীষা কৈরালা সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ -এ মল্লিকাজানের চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিলেন। সিরিজটিতে সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন সেগাল মেহতা, এবং তাহা শাহ বদুশা প্রমুখ অভিনয় করেছেন।

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর নিজের একাকিত্বের কথা তুলে ধরলেন মণীষা

জানেন কি, মনিষা নয়, রেখাই হতে পারতেন ‘হীরামাণ্ডি’র মল্লিকাজান

নেট দুনিয়ায় ঝড় তুলল সঞ্জয় লীলা বনশালীর ‘হীরামাণ্ডির’ টিজার

নেপাল নির্বাচনে হিন্দুপন্থী দলের হয়ে প্রচার মনীষা কৈরালার

জানেন কী, মণিরত্নমের ‘বোম্বে’ ছবি প্রত্যাখ্যান করতে বলা হয়েছিল মনীষাকে

‘হীরা মান্দি’র মাধ্যমেই দীর্ঘ ৪৫ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করছেন মুমতাজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00