Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

জয়া বচ্চনের পর এবার আলোকচিত্রীদের দেখে মেজাজ হারালেন অমিতাভ বচ্চন। তারকাদের সমস্ত খবরাখবর যেন নখদর্পণে পাপারাজ্জিদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয়া বচ্চনের পর এবার আলোকচিত্রীদের দেখে মেজাজ হারালেন অমিতাভ বচ্চন। তারকাদের সমস্ত খবরাখবর যেন নখদর্পণে পাপারাজ্জিদের। তাঁদের খুঁটিনাটি সবটাই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তাঁরা। কিন্তু এসবে বেশ বিরক্তই হন তারকারা। এর আগে এমন অনেক উদাহরণ মিলেছে। যাই হোক, সম্প্রতি মুম্বইয়ে নিজের প্রাসাদস্থ বাসভবন থেকে বেরিয়ে আসার সময় একজন পাপারাজ্জির উপর মেজাজ হারাতে দেখা যায় মেগাস্টার অমিতাভ বচ্চনকে। এমনকী অভিনেতা পাপারাজ্জিকে তিরস্কার করেন। এবং রেকর্ডিং না করার জন্য অনুরোধ করেন।

অনলাইনে প্রকাশিত ভিডিওটিতে দেখা গিয়েছে যে, বিগ বি তাঁর স্বাক্ষরযুক্ত কুর্তা এবং পায়জামা পরে এক কাঁধে সাদা শাল জড়িয়ে বাড়ি থেকে বের হচ্ছেন। আর তাঁকে দেখা মাত্রই একজন পাপারাজ্জি অভিনেতার ছবি-ভিডিও তুলতে শুরু করে দেন। আর তা দেখার সঙ্গে সঙ্গেই মেজাজ হারালেন অমিতাভ বচ্চন। ওই পাপারাজ্জির দিকে কয়েক পা এগিয়ে তাঁকে ক্যামেরা রেকর্ডিং বন্ধ করতে বলেন বিগ বি। তিনি বলেন, ‘এই ভিডিও করবে না, এক্ষুনি বন্ধ করো।’ অভিনেতাকে বেশ বিরক্তিকর স্বরে বলতে শোনা যায়। তবে ভিডিও টি ঠিক কবে তোলা হয়েছিল তা জানা যায়নি। আসলে বিগ বি খুব কমই পাপারাজ্জিদের সামনে উপস্থিত হন। তিনি সর্বদা কড়া নিরাপত্তার মধ্যে থাকেন। কোনও অনুষ্ঠানে পাপারাজ্জিদের পাল্লায় পড়লে তাঁকে হাত জোড় করে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা যায়। তবে অভিনেতা প্রত্যেক রবিবার তাঁর জলসা বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের দেখা দেন।

অভিনেতার একটি ঝলক পাওয়ার জন্যে তাঁর ভক্তরা বাড়ির বাইরে অপেক্ষা করেন। আর ভক্তদের নিরাশ করেন না অভিনেতা, তাঁদের করজোড়ে অভ্যর্থনা জানান। তবে মুম্বই পাপারাজ্জিদের সঙ্গে জয়া বচ্চনকে প্রায়শই উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। আর তা নিয়ে তিনি ট্রোলের মুখেও পড়েন। কাজের ক্ষেত্রে, বিগ বিকে পরবর্তীতে কল্কি ২৮৯৮ এডি-র দ্বিতীয় অংশে দেখা যাবে, যেখানে তিনি অশ্বত্থামার শক্তিশালী ভূমিকায় অভিনয় করবেন। মহাভারতের গল্প থেকে নেওয়া এই ছবিতে আরও অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং কমল হাসান। রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্রের দ্বিতীয় কিস্তির জন্যেও তাঁর কাজ চলছে, তবে এখনও ছবিটির শুটিং সম্পর্কে কোনও আপডেট পাওয়া যায়নি। এছাড়াও, বিগ বি’র ঝুলিতে রয়েছে ‘সেকশন ৮৪’, যেখানে সহ-অভিনেতা হিসেবে রয়েছেন নিমরত কৌর, ডায়ানা পেন্টি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র নয়া সিজনে প্রথম কোটিপতি CISF আধিকারিক আদিত্য কুমার

জল ঢুকে পড়ল অমিতাভের জুহুর বাংলোয়, কেমন আছেন বিগবি-র পরিবার?

ফোনে আর শোনা যাবে না অমিতাভের কন্ঠে সাইবার সচেতনতার বার্তা, হঠা‍ৎ কি হল?

পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

‘কুলি’র সেটে অমিতাভকে ঘুষি মেরে ৬ বছর বেকার ছিলাম: পুনীত ইসার

১৫০ কোটি ব্যয়ে তৈরি সিনেমা মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে, এই ছবিটিই ভারতের ‘বিগেস্ট ফ্লপ অফ ইন্ডিয়া’

চোখের জলে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ২৫ বছরের সফর শেষ করলেন বিগ বি

অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ বচ্চন, কী করবেন তাও জানালেন বিগ বি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00